Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এবার আইপিএল-এ নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে অশ্বিনকে (Ravichandran Ashwin)।
অশ্বিন এবার নতুন ভূমিকায় (Ravichandran Ashwin)
অশ্বিন খেলা থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক মাস কেটে গিয়েছে। আইপিএল-এর এক সময় নিয়মিত সদস্য ছিলেন তিনি। এবার আবার আইপিএল-এ দেখা যেতে চলেছে তাঁকে। তবে বল হাতে নয় এবার মাইক্রোফোন হাতে দেখা যাবে এই তারকা স্পিনারকে। অবসরের পর অশ্বিনকে দেখা গিয়েছে নিজের ইউ টিউব চ্যানেলে খেলার বিশ্লেষণে। এবার লাইভ সম্প্রচারে ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে যোগ দেবেন বীরেন্দ্র শেহবাগ, এবি ডি’ভিলিয়ার্স, ইরফান পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং, ফ্যাফ ডু’প্লেসি এবং অনিল কুম্বলে। এছাড়াও থাকবেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, মাইকেল ক্লার্ক, ওইন মর্গ্যান, অ্যারন ফিঞ্চ, ডেল স্টেইন, এবং কেভিন পিটারসেন (Ravichandran Ashwin)।
আজ থেকে শুরু হতে চলা আইপিএল-এ অশ্বিন বাজি রাখছেন হিটম্যানের উপর। আগের থেকে ওজন কমিয়ে রোহিত শর্মা অনেকবেশি নজর দিয়েছেন নিজের ফিটনেসে। অশ্বিন আশা রাখছেন এই মরশুমে রানে ফিরবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অশ্বিন বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা রোহিতের মরশুম হবে। আর পুরো বছর ওকে ক্রিকেট খেলতে হয় না। পর্যাপ্ত বিরতি পাচ্ছে। মন ফুরফুরে আছে। শারীরিকভাবে ভাল জায়গায় আছে। ওকে খুব ফিট দেখাচ্ছে। আমার ধারণা, এবছরের আইপিএলে রোহিত নিজের চিরাচরিত টি-২০ ব্যাটিং স্টাইল ফেরাবে। ভুললে চলবে না, গত কয়েক বছরে রোহিতকে আইপিএলে ছন্দে পাওয়া যায়নি। এবার ওর কাছে সেরা সুযোগ সেটা ফেরানোর। আমার মনে হয়, এবারের আইপিএল ও উপভোগ করবে।’

সম্প্রতি নিজের বক্তব্যের জন্য বিতর্কেও জড়িয়েছেন এই তারকা স্পিনার। এবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন শচীন পুত্র অর্জুন। অশ্বিন তাঁর সম্পর্কে মন্তব্যে করে বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর মতে দলের পেস আক্রমণ বেশ স্ট্রং আর সেই কারণে অর্জুনের প্রথম একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন (Ravichandran Ashwin)।

আরও পড়ুন: Live In Relationship Order: বিবাহিত পুরুষের সঙ্গে লিভ ইন অবৈধ নয়!
অশ্বিন বলেন, ‘অর্জুন তেন্ডুলকর খেলবেই না। তাই সেই নিয়ে আলোচনা করে লাভ নেই। আমার মনে হয় ওর খেলা কঠিন, কারণ দলে মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান এবং মহম্মদ সামি আছে। দলে অনেক ফাস্ট বোলার আছে। কীভাবে খেলবে? একমাত্র দলে একাধিক চোট-আঘাত হলে তবেই সুযোগ পেতে পারে।’
অশ্বিনের মন্তব্য ভালভাবে নেননি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। পাল্টা কটাক্ষ করেন। ক্ষেপে লাল হয়ে যান তিনি। যোগরাজ বলেন, ‘ও ভুলভাল কথা বলছে। অশ্বিন যেই হোক না কেন, একজনকে নিয়ে কী বলা উচিত সেটা ওরা জানা দরকার। টিভিতে বসে বেশি কথা বলছে। ও এটা করতে পারবে না, সুযোগ পাবে না, বলার কে ও?’ তবে এখন তাঁকে নতুন ভূমিকায় দেখার জন্য অপেক্ষায় ভক্তরা (Ravichandran Ashwin)।


