Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে (IPL 2026) না কাটতেই শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। শনিবার থেকেই নতুন মরশুমের সূচনা, আর প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ। ফলে শুরুতেই জমে উঠতে চলেছে হাইভোল্টেজ লড়াই।
খেতাব ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ (IPL 2026)
চ্যাম্পিয়ন হিসেবে খেতাব ধরে রাখার কঠিন (IPL 2026) চ্যালেঞ্জ থাকবে কিং কোহলি ও তাঁর দলের সামনে। সঙ্গে রয়েছেন রজত পতিদার, ফিল সল্টদের মতো ভরসাযোগ্য ব্যাটাররা। অন্যদিকে, আগের মরশুমের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামছে হায়দরাবাদ। তাদের দলে আছেন দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষান, ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেন-যারা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
সূচনায় একটু অন্যরকম আবহ (IPL 2026)
তবে এবারের সূচনায় একটু অন্যরকম (IPL 2026) আবহ। প্রতি বছর আইপিএলের আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হলেও, এ বার সেই আয়োজন বাতিল করা হয়েছে। গত বছরের একটি মর্মান্তিক দুর্ঘটনায় সমর্থকদের মৃত্যুর ঘটনায় শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ শুরুর আগে নীরবতা পালনও করা হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: ১০ লক্ষ টাকা ও দু’টি ফ্ল্যাট! বড় প্রতিশ্রুতি মমতার
চোটের সমস্যা
দুই দলই কিছুটা চোট সমস্যায় ভুগছে। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ বোলারদের অনুপস্থিতি ম্যাচের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে ব্যাটিং শক্তির দিক থেকে কোনও ঘাটতি নেই, ফলে দর্শকরা একটি উচ্চ-স্কোরিং ম্যাচের প্রত্যাশা করতেই পারেন।
কখন কোথায় দেখবেন ম্যাচ
বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হবে, আর টস হবে ঠিক ৭টায়। টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে জিও হটস্টার প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে (সাবস্ক্রিপশন প্রযোজ্য)।
সব মিলিয়ে, মরশুমের শুরুতেই জমজমাট ক্রিকেটের অপেক্ষায় ভক্তরা।


