Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর প্রথম ম্যাচে টস জিতে আরসিবি অধিনায়ক রজত পাতিদার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন (Virat Kohli)।
বিরাটের সামনে রেকর্ড ভাঙার মরশুম (Virat Kohli)
অবশেষে অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হয়ে গেল আইপিএল। প্রথম ম্যাচেই ব্যাট হাতে নামতে দেখা যাবে ভারতের তারকা তথা আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে। তাঁকে আবার ২২ গজে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে অপেক্ষার অবসান (Virat Kohli)।
প্রথম ম্যাচে আরসিবি-কে মোকাবিলা করতে হবে সানরাইজার্স হায়দরাবাদের। যে দলও বেশ শক্তিশালী। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই রয়েছে ভারসাম্য। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। সেক্ষেত্রে সমর্থকদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিরাটের ব্যাটিং দেখতে। তিনি এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তাতে এই টুর্নামেন্টেও যে তিনি জ্বলে উঠবেন, এমনটাই আশা করছেন সমর্থকরা। আর এই ম্যাচেই যদি বিরাট রান পান তবে একটি বিশ্বরেকর্ড ভাঙতে চলেছেন তিনি।

আরও পড়ুন: Vastu Tips: অন্যের জিনিস ব্যবহার? ডেকে আনছেন নিজের ক্ষতি
টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বাধিক রানের মালিক। পাকিস্তানের এই প্রাক্তন অলরাউন্ডার এখনও পর্যন্ত বিশ্বব্যাপী এই সীমিত ফরম্যাটে ৫৫৭ ম্যাচ খেলে করেছেন ১৩,৫৭১ রান সেখানে বিরাটের রয়েছে ৪১৪টি ম্যাচ খেলে ১৩,৫৪৩ রান। সুতরাং বোঝাই যাচ্ছে বিরাট এই বিশ্বরেকর্ড ভাঙার থেকে আর মাত্র কিছু রান দূরে রয়েছেন কোহলি। এই ম্যাচে ওপেন করতে নামবেন কোহলি সুতরাং তাঁর কাছে সুযোগ থাকছে এই রেকর্ড আইপিএল-এর প্রথম ম্যাচেই ভেঙে দেওয়ার। এছাড়াও বিরাটের সামনে সুযোগ থাকছে আইপিএল-এ ৯০০০ রান পূর্ণ করার এবং ৩০০টি ছয় মারার রেকর্ড করার। এই মুহূর্তে বিরাটের ছয়ের সংখ্যা ২৯১টি (Virat Kohli)।

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলবেন বিরাট কোহলিরা। গতবছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর পদপিষ্টের ঘটনায় প্রাণ হারায় ১১জন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন কালো ব্যান্ড পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে দল। খেলার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১টি আসন ফাঁকা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

বেঙ্গালুরুর জার্সিতে অভিষেক হবে জেকব ডাফি এবং অভিনন্দন সিংয়ের। পতিদার বলেন, ‘গতবছর আমরা ভাল ক্রিকেট খেলেছি। এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। দলে অনেক ভাল প্লেয়ার আছে। সবাই এই ম্যাচের জন্য তৈরি। জার্সিতে আরও একটা তারা লাগানোর চেষ্টা থাকবে।’ সমর্থকদের এই সাপোর্টের জন্য ধন্যবাদ জানায় পতিদার।

আইপিএল-এ অধিনায়ক হিসেবে হাতেখড়ি হল উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণের। সানরাইজার্সের অধিনায়ক জানান, তাঁরা টসে জিতলেও বল করার সিদ্ধান্ত নিতেন। ঈশান বলেন, ‘আমরাও টসে জিতলে বল করতাম। নতুন কিছু করতে চাই না। প্র্যাকটিসে যা করেছি, এবার সেটা মাঠে কার্যকরী করতে চাই। প্যাট আমাদের অন্যতম সেরা বোলার। ওর না থাকা পার্থক্য গড়ে দেবে। কিন্তু বাকিরাও তৈরি।’ এখন দেখার প্রথম ম্যাচে জয় দিয়ে কোন দল নিজেদের আইপিএল অভিযান শুরু করতে পারে (Virat Kohli)।


