Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূলের প্রার্থী তালিকা (Mamata Banerjee) প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অসন্তোষের ছবি ধরা পড়েছে। টিকিট না পেয়ে একাধিক বিদায়ী বিধায়ক ও হেভিওয়েট নেতা ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, টিকিট না পাওয়া মানেই দলের বিরোধিতা করা নয়। শৃঙ্খলাভঙ্গ করলে যে দল কড়া ব্যবস্থা নেবে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।
স্পষ্ট বার্তা মমতার (Mamata Banerjee)
তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার (Mamata Banerjee) পর থেকে একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তারপর কিছুদিন পেরলেও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তা নিয়েই সরাসরি মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন।”

প্রকাশ্য অসন্তোষ (Mamata Banerjee)
ছাব্বিশের প্রার্থী তালিকায় এবার ব্যাপক রদবদল এনেছে ঘাসফুল শিবির। ৭৪ জন বিদায়ী বিধায়ক ও ৪ মন্ত্রীকে এবার টিকিট দেয়নি দল। টিকিট না পেয়ে তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রকাশ্যে অভিমান প্রকাশ করেছেন। কেউ কেউ আবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। দলীয় কর্মীদের এই প্রকাশ্য অসন্তোষ যে শীর্ষ নেতৃত্ব মোটেই ভালোভাবে নিচ্ছে না, নারায়ণগড়ের মঞ্চ থেকে আজ তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন: Population Survey: লিভ-ইন ও সমকামী সম্পর্ক নিয়ে ধোঁয়াশা, জনগণনায় স্পষ্ট নয় অবস্থান
দলের অন্দরে শৃঙ্খলা রক্ষায় এর আগে নওদার সভা থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, দলকে চাপে রাখতে বিশৃঙ্খলা করলে দল কাউকে ক্ষমা করবে না। আজ কার্যত সেই একই সুর শোনা গেল দলনেত্রীর গলাতেও। অর্থাৎ ভোটের ময়দানে নেমে দলের অভ্যন্তরীণ কাঁটা উপড়ে ফেলতেই এখন মরিয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।


