Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক (Actor Rahul Death) মৃত্যুর ঘটনায় টলিপাড়ায় শোকের পাশাপাশি ক্ষোভও ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে নানা জল্পনা ও অভিযোগের মুখে অবশেষে মুখ খুলল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল শুধু সহকর্মী নন, তাঁদের অত্যন্ত কাছের মানুষও ছিলেন, তাই এই ঘটনায় গোটা টিম গভীরভাবে শোকাহত।
পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির আশ্বাস (Actor Rahul Death)
সংস্থার দাবি, ঘটনাটির প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই (Actor Rahul Death) কলাকুশলী ও শ্যুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিরপেক্ষভাবে সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। এমনকি রাহুলের পরিবার বা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কোনও প্রতিনিধি থাকলে তাকেও এই প্রক্রিয়ায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে তদন্তে স্বচ্ছতা বজায় থাকে।

চিকিৎসার অভাব
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বহু জায়গায় যে দাবি করা হচ্ছে রাহুল দীর্ঘ সময় জলে ডুবে ছিলেন, তা প্রাথমিকভাবে সঠিক নয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন এবং কথা বলারও চেষ্টা করেছিলেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে চিকিৎসক না থাকায় পরে দিঘা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সংস্থার বক্তব্য, প্রথম চিকিৎসা ঠিকমতো পাওয়া গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
আরও পড়ুন: Nasa Moon Mission: আর্টেমিস মিশনে নতুন যুগ, ৫০ বছর পর চাঁদের পথে মানুষ…
আইনি লড়াই
অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই আইনি পদক্ষেপের পথে হাঁটছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তিনি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আর্টিস্ট ফোরামও আলাদা করে পদক্ষেপ নিচ্ছে। শ্যুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।


