Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, কোনও ধরনের “দুঃসাহসিক পদক্ষেপ” নিলে তার জবাব হবে “অভূতপূর্ব ও নির্ণায়ক”(Pak Rajnath)। পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে তিনি সতর্ক করে জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী দেশ যেকোনও সময় উসকানি দিতে পারে।
অনাকাঙ্ক্ষিত ঘটনার কড়া জবাব (Pak Rajnath)
রাজনাথ সিং গত বছরের পহেলগাম জঙ্গি হামলার জবাবে দেওয়া ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করেন। তাঁর দাবি, ওই অভিযানে মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে ফেলে ভারতীয় বাহিনী। তিনি বলেন, “এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অভিযানগুলির একটি।” পাশাপাশি তিনি স্পষ্ট করেন, এই অপারেশন এখনও পুরোপুরি শেষ হয়নি এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।
যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি
পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত গুরুতর। কেরালার বহু মানুষ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।”
উচ্চপর্যায়ের বৈঠক (Pak Rajnath)
গত মাসে রাজনাথ সিং একটি উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে দেশের সামগ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা, নৌ ও বায়ুসেনার প্রধানরা, পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এবং প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন: EC Tribunal: কমিশনের জবাবে সন্তুষ্ট নন অবসরপ্রাপ্ত বিচারপতিরা: আপাতত বন্ধ ট্রাইব্যুনালের কাজ
নিরাপত্তা শক্তিশালী করার প্রস্তুতি (Pak Rajnath)
এই বৈঠকে দ্রুত বদলে যাওয়া ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের প্রতিরক্ষা কৌশল ও প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থল, আকাশ ও সমুদ্র সবক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাত থেকে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।



