Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল-কে (Singer Nobel) ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। মাত্র এক মাস আগেই জেল থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। মুক্তির সময় নিজের ভুল স্বীকার করে জানিয়েছিলেন, মানুষ হিসেবে ভুল হতেই পারে। কিন্তু সেই কথার পরই ফের একাধিক অভিযোগে জড়ালেন এই গায়ক।
নারী সংক্রান্ত অভিযোগ (Singer Nobel)
এর আগেও তাঁর বিরুদ্ধে নারী সংক্রান্ত নানা অভিযোগ (Singer Nobel) উঠেছে। এবার শবনম রোজ়া নামে এক মহিলার অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই মহিলার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, আপত্তিকর ছবি ও দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে দাবি।
জামিনের শর্ত মানেননি (Singer Nobel)
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত প্রায় তেরো লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন গায়ক। এই ঘটনায় তিনি একা নন বলেও অভিযোগ উঠেছে। তাঁর মা, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া এবং সহকারী মুনেম শাহল শৌমিকও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন অভিযোগকারিণী। এর আগে জামিনের সময় আদালতের পক্ষ থেকে গায়ককে কয়েকটি শর্ত মানতে বলা হয়েছিল। তার মধ্যে ছিল অভিযোগকারীকে বিয়ে করা এবং নেওয়া অর্থ ফেরত দেওয়া। কিন্তু অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সেই শর্ত মানেননি তিনি। উল্টে অভিযোগকারী মহিলার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: Raghav Chadha: বিজেপিতে যোগ রাঘব চাড্ডার? আপ থেকে চিরবিদায়!
জেল হেফাজতের নির্দেশ
এই পরিস্থিতিতে তাঁর জামিন বাতিলের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর ফের শুনানিতে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন এবং জেল হেফাজতের নির্দেশ দেন।


