Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির এক আদালতের সাম্প্রতিক রায় আবারও প্রমাণ করল, আইনি ভাষা সাধারণ মানুষের কাছে কতটা জটিল হতে পারে। এক ফৌজদারি মানহানির মামলাকে খারিজ করতে গিয়ে আদালত ব্যবহার করল একটি দুর্লভ এবং দীর্ঘ শব্দ “ফ্লকসিনাউসিনিহিলিপিলিফিকেশন” (floccinaucinihilipilification)। এই ২৯ অক্ষরের শব্দটি মুহূর্তেই মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়(Court Language)।
সোমনাথ ভারতীর স্ত্রীর মামলা (Court Language)
মামলাটি দায়ের করেছিলেন আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতীর স্ত্রী লিপিকা মিত্র। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর স্বামী সম্পর্কে “মিথ্যা ও মানহানিকর” মন্তব্য করেছিলেন, যা সংবাদমাধ্যমে প্রচারিত হয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তবে রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক পারস দালাল মামলাটি খারিজ করে দেন।
Floccinaucinihilipilification (Court Language)
রায়ে বিচারক বলেন, এই অভিযোগ “ফ্লকসিনাউসিনিহিলিপিলিফিকেশন”-এর মতই অর্থাৎ সম্পূর্ণ মূল্যহীন। তাঁর মতে, মামলায় অপরাধমূলক মানহানির প্রাথমিক উপাদানই নেই। তিনি আরও বলেন, এটি মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের অংশ, ব্যক্তিগত আক্রমণ নয়।
‘সম্পূর্ণ তুচ্ছ বা মূল্যহীন’ (Court Language)
এই জটিল শব্দটির অর্থ কী? সহজভাবে বলতে গেলে, এটি এমন কিছু বোঝায় যাকে সম্পূর্ণ তুচ্ছ বা মূল্যহীন বলে গণ্য করা হয়। শব্দটির উৎপত্তি ১৮শ শতকের ইংল্যান্ডে, যেখানে চারটি ল্যাটিন শব্দ flocci, nauci, nihili, pili মিলিয়ে এটি তৈরি হয়, যার অর্থ “অতি সামান্য মূল্য”।
শশী থারুরের মাধ্যমে জনপ্রিয় (Court Language)
ভারতে এই শব্দটি জনপ্রিয় করেন কংগ্রেস নেতা শশী থারুর। ২০১৮ সালে তিনি প্রথম এটি ব্যবহার করে আলোচনায় আনেন। পরে ২০২১ সালে কে টি রামা রাওয়ের সঙ্গে মজার কথোপকথনেও তিনি শব্দটি ব্যবহার করেন। উচ্চারণে কঠিন হলেও, শব্দটির ব্যবহার বেশ সরল যখন আপনি কোনো কিছু একেবারেই গুরুত্বহীন বলে মনে করেন, তখনই এটি ব্যবহার করতে পারেন।



