Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে (Election 2026) ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশই চরমে উঠছে। ভোটের মুখে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে, আর সেই লড়াইয়ে মুখোমুখি দুই শিবিরের দুই প্রার্থী -বিজেপির রুপা গাঙ্গুলী এবং তৃণমূলের লাভলী মৈত্র ।
তৃণমূলকে তীব্র কটাক্ষ (Election 2026)
প্রচারের ময়দান থেকেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন রূপা (Election 2026) গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসে একজনই প্রকৃত নেতৃত্বে আছেন, বাকিরা কেবল নামমাত্র। এই মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। পাশাপাশি কালীঘাটে অর্থ বরাদ্দ কম পৌঁছনোর অভিযোগ তুলে তিনি বলেন, সোনারপুর দক্ষিণে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। তাঁর কথায়, বরাদ্দ অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি, যার ফলে এলাকার মানুষ প্রত্যাশিত পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন।
সংযত সুরে প্রতিক্রিয়া (Election 2026)
রূপার এই মন্তব্যের জবাবে সংযত সুরেই প্রতিক্রিয়া দেন লাভলী মৈত্র। তিনি বলেন, এই ধরনের বক্তব্য প্রতিপক্ষের রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। ব্যক্তিগত আক্রমণে তিনি বিশ্বাসী নন বলেই জানান তৃণমূল প্রার্থী। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগতভাবে সম্মান জানাতে ভোলেননি লাভলী। এদিন একাধিক প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি স্পষ্ট করে দেন, বাকি সব প্রশ্নের জবাব ভোটের ফল ঘোষণার পরই দেওয়া হবে। ফলে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এলাকায়।

আরও পড়ুন: Singer Nobel: শর্ত মানেননি জামিনের, ফের জেল হেফাজতে নোবেল
উল্লেখযোগ্যভাবে, আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সোনারপুর দক্ষিণে লাভলী মৈত্রের নামে প্রচার শুরু হয়ে গিয়েছিল। রাজপুর-সোনারপুর পুরসভার একটি ওয়ার্ডে তাঁর নামে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে তা দ্রুত মুছেও ফেলা হয়। এই ঘটনাও নির্বাচনী আবহে নতুন করে জল্পনা উসকে দেয়।



