Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ট্রেনের কামরায় বসে মোবাইলে জোরে (Train Mobile Etiquette) কথা বলা, স্পিকারে গান শোনা কিংবা ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করার ঘটনা নতুন নয়। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে রাতে এমন আচরণের কারণে সহযাত্রীদের ঘুম ও বিশ্রামে ব্যাঘাত ঘটে। এই সমস্যা বন্ধ করতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটল পূর্ব রেল। নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশন চত্বরে এমন আচরণ উপদ্রবের পর্যায়ে পৌঁছলে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
কী নির্দেশ রেলের? (Train Mobile Etiquette)
রেলের নির্দেশে বলা হয়েছে, কামরা কিংবা স্টেশনে (Train Mobile Etiquette) মোবাইল ফোনে উচ্চস্বরে বা দীর্ঘক্ষণ কথা বলা এবং স্পিকারে গান, ভিডিও চালানো থেকে যাত্রীদের বিরত রাখতে হবে। বিশেষ করে এসি কামরা ও স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কতামূলক পোস্টার এবং স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করে যাত্রীদের সচেতন করতে হবে।
পাঠানো হবে নির্দেশিকা (Train Mobile Etiquette)
যাত্রীদের মোবাইলে ইয়ারফোন ব্যবহার, ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখা এবং রিংটোনের আওয়াজ কমানোর পরামর্শ দেওয়া হবে। শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনকে ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Ajker Horoscope: চার রাশির জীবনে আসছে বড় সুযোগ! শনিবারের দিনটি কেমন কাটবে?
কত টাকা জরিমানা?
নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ রয়েছে। কোনও যাত্রীর আচরণ উপদ্রব হিসেবে বিবেচিত হলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা কিংবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। টিকিট পরীক্ষক এবং উপযুক্ত পদমর্যাদার বাণিজ্যিক কর্মীরা এ ধরনের ঘটনায় ব্যবস্থা নিতে পারবেন। নির্দেশিকা কার্যকর করে সচেতনতা অভিযান ও গৃহীত পদক্ষেপের রিপোর্টও দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে।


