Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটমুখী বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন বিজেপির শীর্ষ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জন্মসূত্রে গুজরাটি শাহ একেবারে পাক্কা নিরামিষাশী। আর সেই নিরামিষ আমিষ দ্বন্দ্বকে টেনে এনে রাজ্যে বসবাসের ঠেস দিয়ে শাহের জন্য একটি মেনু কার্ডই বানিয়ে ফেলল তৃণমূল(Shah Menu)।
আমিষ ও বিজেপি (Shah Menu)
আমিষ খাবার নিয়ে জল্পনায় বারবার জড়িয়েছে বিজেপি। মাছ, মাংস নিয়ে তাদের বিরোধিতাও কোনও লুকোনো ঘটনা নয়। বিভিন্ন ক্ষেত্রে দলের বিভিন্ন নেতা নানা রাজ্যে নিজেদের মত চাপানোর চেষ্টাও করে থাকেন বলে অভিযোগ। এই সূত্র ধরেই তৃণমূলের অভিযোগ, খাদ্যভ্যাস বদলানোর চেষ্টা করছে গেরুয়া বাহিনী।
মাছ হাতে প্রচারে প্রার্থী
যদিও নির্বাচনের আগে বাংলায় সে অভিযোগ খণ্ডাতে চাইছে কেন্দ্রের শাসকদল। মাছ হাতে প্রচারেও দেখা গিয়েছে বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত চট্টোপাধ্যায়কে।
শাহী সফরে তৃণমূলের মেনু (Shah Menu)
এবার শাহের ১৫ দিনের সম্ভাব্য সফর সেই মাছে-মাংসে এনে ফেলল তৃণমূল। শাহী মেনুতে আমিষ পদের ছড়াছড়ি দেখা গেল। শাসক শিবিরের অফিসিয়াল X হ্যান্ডেলে পোস্ট হল ‘শাহী’ মেনু। মেনুতে মুড়ি ঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংসের দেখা মিলেছে। আর বাড়তি পাওয়া বিশেষ লেখা, “দু’হাত মেলে বাংলা পর্যটককে স্বাগত জানায়।”
আরও পড়ুন: KK Nomination: রায়গঞ্জে মনোনয়ন জমা কৃষ্ণ কল্যাণীর: জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী
মেনুতে কটাক্ষ তৃণমূলের (Shah Menu)
ক্ষমতায় এলে নাকি মাছে-ভাতে বাঙালির পাতে আমিষ ব্যান করতে চায় বিজেপি! আগে এমন হুমকি কিন্তু দিয়েছে বিজেপির নেতৃত্ব। শুধু তাই নয়, বিহার ও উত্তরপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিয়েও ফতোয়া জারি হয়েছে। বেনিয়মে জরিমানাও হয়েছে। যা নিয়ে কিছু কম জলঘোলা হয়নি। ফলে নিরামিষভোজী শাহকে আমিষের মেনু সাজিয়ে দেওয়ায় তৃণমূলের যে রাজনৈতিক কটাক্ষই কাজ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।



