Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ৬০ লক্ষের মধ্যে ৫২ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের(EC Supplementary List)। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় বড় অগ্রগতির দাবি করল নির্বাচন কমিশন। মোট প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৫২ লক্ষের তথ্য নিষ্পত্তি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। এ দিন রাজ্যের CEO-র দফতর এসআইআর সংক্রান্ত অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে।
৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি (EC Supplementary List)
কমিশন সূত্রে খবর সদ্য প্রকাশিত তালিকায় প্রায় তিন লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। ফলে এখনও প্রায় আট লক্ষ ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে। কমিশনের আশ্বাস প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিলের আগেই বাকি প্রক্রিয়া শেষ করা হবে।
আবেদন নিষ্পত্তির দায়িত্বে ৭০৫ জন বিচারক (EC Supplementary List)
উল্লেখ্য ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন ৭০৫ জন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে, যা শুরু হয়েছে ২৩ মার্চ থেকে।
আরও পড়ুন:Kaliachak Arrest: জালে মোফাক্কেরুল ইসলাম: বেঙ্গালুরু যাওয়ার পথে গ্রেফতার মালদহ কাণ্ডে মূল অভিযুক্ত
রাজনৈতিক বিতর্ক ক্রমেই বাড়ছে (EC Supplementary List)
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, বিচারকদের দেওয়া তথ্য প্রক্রিয়াকরণ করতে গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে। তার পরেই সেই তথ্য প্রকাশ করা হচ্ছে।
তবে বিবেচনাধীন ভোটারদের তালিকা ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই বাড়ছে। অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় এই ইস্যুতে বিক্ষোভও শুরু হয়েছে। মালদহে এসআইআর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।



