Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর: সোমবার ভোর রাতে কলকাতা বিমানবন্দরের ধারে যশোড় রোডের উপর বাঁকড়া খাল অঞ্চলে নামি গাড়ি প্রস্ততকারক সংস্থার সার্ভিস সেন্টারে আগুন লাগে (Kolkata Fire)। ভোর চারটে নাগাদ আগুন লাগে ওই সার্ভিস সেন্টারে। এরপরে আগুন গোটা সার্ভিস সেন্টারে ছড়িয়ে পড়ে। আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই সংস্থার সার্ভিস সেন্টারে।

স্থানীয় সূত্রে খবর (Kolkata Fire)
ভষ্মীভূত হয়ে যায় প্রায় ৩০ টা চার চাকা গাড়ি বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমকল। মধ্যমগ্রাম ও বিরাটি ফায়ার স্টেশন থেকে দমকলের গাড়ি প্রথমে এসে পৌছায়। এরপর আগুনের তীব্রতা দেখে আরও ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌছায়। শেষে ৮টা ইঞ্জিনের চেষ্টায় ঘন্টা তিনেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: Indrani Haldar: কেন এতদিন পর্দার আড়ালে ইন্দ্রাণী হালদার? প্রকাশ্যে দিলেন জবাব
দমকল দেরিতে আসে! (Kolkata Fire)
দমকল দেরিতে আসার অভিযোগ উঠে এলেও দমকল বাহিনী তা খারিজ করে দেয়। তাদের দাবি, খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌছায়। কি করে এই আগুন লাগলো তা এখনো জানা না গেলেও পরবর্তীতে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে জানায় দমকল বাহিনী।



