Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চুঁচুড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী (Asit Mazumder Controversy) উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নেমে তিনি পোলিং এজেন্টদের উদ্দেশে এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
বিতর্কিত মন্তব্য (Asit Mazumder Controversy)
একটি জনসভায় অসিত মজুমদার (Asit Mazumder Controversy) বলেন, “যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন, বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি।” তাঁর এই মন্তব্যকে ঘিরেই উঠেছে প্রশ্ন, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই কি তিনি ইঙ্গিত দিলেন?
টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ (Asit Mazumder Controversy)
চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে এবার প্রার্থী করেনি তৃণমূল। তাঁর জায়গায় দল ভরসা রেখেছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের উপর। টিকিট না পাওয়ায় প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অসিত। তাঁর দাবি, আগে থেকে তাঁকে কিছুই জানানো হয়নি। এমনকি তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট ব্যক্তির জন্যই তাঁকে প্রার্থী করা হয়নি।
রচনা বনাম অসিত?
অন্যদিকে, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সরব হয়েছেন অসিত। তাঁর কটাক্ষ, “ও কে? তিনদিনকার যোগী। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন দেখেছে?” তিনি আরও দাবি করেন, রচনা প্রচারে নামলে দেবাংশুর ফল খারাপ হতে পারে। তাঁর কথায়, “রচনা যতবার বেরোবে, দেবাংশু ততবার ডুববে।”
আরও পড়ুন: Rahul Death FIR: রাহুলের মৃত্যুর তদন্তে কড়া পদক্ষেপ, অভিযোগ দায়ের করবে আর্টিস্ট ফোরাম
সব মিলিয়ে চুঁচুড়ায় তৃণমূলের অন্দরের এই মতভেদ নির্বাচনের আগে নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের মন্তব্য ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার, পরিস্থিতি সামাল দিতে দল কী পদক্ষেপ নেয়।


