Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে (Afghanistan Earthquake) বড়সড় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। শুক্রবার হিন্দুকুশ পর্বতাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে কাবুলে একটি বাড়ি ধসে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক শিশু। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত মনে হলেও, প্রশাসনের আশঙ্কা-উদ্ধারকাজ এগোলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রভাব (Afghanistan Earthquake)
জার্মানির জিওফিজিক্যাল গবেষণা সংস্থার তথ্য (Afghanistan Earthquake) অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। প্রায় ১৭৭ কিলোমিটার গভীরতায় উৎপন্ন হওয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে এর প্রভাব অনুভূত হয়। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলেও কম্পন ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের আঁচ দিল্লিতেও (Afghanistan Earthquake)
এই কম্পনের অভিঘাতে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লি-সহ একাধিক এলাকা। রাত প্রায় ৯টা ৫০ মিনিট নাগাদ দিল্লি, নয়ডা, চণ্ডীগড়, লুধিয়ানা, জম্মু-কাশ্মীরের পুঞ্চ, শ্রীনগর, উধমপুর এবং দেরাদুনে কম্পন অনুভূত হয়। বিশেষ করে বহুতল আবাসনের বাসিন্দারা জানান, কম্পনের তীব্রতা যথেষ্ট বেশি ছিল। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘরের সিলিং ফ্যান থেকে আসবাবপত্র পর্যন্ত কাঁপতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Asit Mazumder Controversy: আঙুল যত নীচে নামবে… ভোটের আগেই বিস্ফোরক অসিত!
প্রসঙ্গত, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে সেখানে প্রায়শই এমন প্রাকৃতিক বিপর্যয় ঘটে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর গড়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে ভূমিকম্পে। গত বছরও একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।


