Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আবহে ভারত-ইজরায়েল উড়ান পরিষেবা বন্ধ হওয়া শুধু একটি পরিবহন সিদ্ধান্ত নয় এটি আন্তর্জাতিক নিরাপত্তা, প্রবাসী ভারতীয়দের ভবিষ্যৎ এবং বৈশ্বিক রাজনীতির এক জটিল বাস্তবতার প্রতিফলন (Air India)।

আকাশপথে নিরাপত্তার সংকট (Air India)
পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বিশেষত ইজরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে চলমান সামরিক উত্তেজনা আকাশপথকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য এই অঞ্চল এখন প্রায় ‘নো-ফ্লাই জোন’-এর মতো হয়ে উঠছে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এয়ার ইন্ডিয়া তাদের নিউ দিল্লি–তেল আভিভ রুট সাময়িকভাবে স্থগিত করেছে।
কতদিন বন্ধ থাকবে উড়ান? (Air India)
সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সূত্রে জানা গেছে, আগামী ৩১ মে পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখা হবে।
যদিও ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উড়ান পরিষেবা বিঘ্নিত হচ্ছিল, এবার তা আনুষ্ঠানিকভাবে পুরোপুরি স্থগিত করা হল।

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির অবস্থান (Air India)
শুধু এয়ার ইন্ডিয়াই নয়, বিশ্বের বহু বড় বিমান সংস্থা তেল আভিভ রুটে তাদের পরিষেবা বন্ধ বা সীমিত করেছে।
তবে কিছু ইজরায়েলি সংস্থা যেমন, এল আল, ইজরাএয়ার, আরকিয়া, এয়ার হাইফার, কঠোর নিরাপত্তা বিধি মেনে সীমিত পরিষেবা চালু রেখেছে।
প্রবাসী ভারতীয়দের উদ্বেগ (Air India)
ইজরায়েলে বর্তমানে ৪০ হাজারেরও বেশি ভারতীয় বসবাস করছেন। এই পরিস্থিতিতে তাঁদের অনেকেই দেশে ফিরতে চান, কেউ নিরাপত্তার কারণে, কেউ পারিবারিক কারণে কেউ বা পেশাগত অনিশ্চয়তার জন্য কিন্তু সরাসরি উড়ান বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের যাত্রাপথ হয়ে উঠেছে জটিল ও অনিশ্চিত।

আরও পড়ুন: Leander Paes Joins BJP: ভোটের আগেই ফুল বদল, ঘাস ফুল ছেড়ে পদ্মে যোগ লিয়েন্ডারের!
স্থলপথে পালানোর চেষ্টা
বর্তমানে ইজরায়েল থেকে ভারতে ফিরতে হলে প্রবাসীদের প্রথমে স্থলপথে জর্ডন অথবা মিশর যেতে হচ্ছে, তারপর সেখান থেকে দিল্লিগামী বিমান ধরতে হচ্ছেএই পুরো প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত পারাপার সবসময় নিরাপদ নয়।



