Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ পারফর্ম করে গম্ভীর-আগরকরদের বার্তা দিলেন সামি (Mohammad Shami)।
নির্বাচকদের জন্য সামির বার্তা (Mohammad Shami)
‘এভাবেও ফিরে আসা যায়’, এই লাইনটা বারবার প্রমাণ করেছেন মহম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন। বাংলার বোলিং বিভাগকে একাই নেতৃত্ব দিয়েছেন এই বঙ্গপেসার। এরপর এখন নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আইপিএল-কে। কিন্তু এত কিছুর পরেও জাতীয় দলে উপেক্ষিত সামি (Mohammad Shami)।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে রবিবার বল হাতে লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে দুরন্ত স্পেল করেছেন এই তারকা পেসার। চার ওভার বল করে দিয়েছেন মাত্র ৯ রান এবং তার বিনিময় তুলে নিয়েছেন দুই উইকেট। যার মধ্যে ডট বল রয়েছে ১৮টি। যা এখনও যেকোন বোলারের কাছে ঈর্ষণীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এই বোলিং ফিগার বা স্পেল যে দুর্দান্ত তা নয় বরং বিরলও। এরপর জাতীয় দলের হেড কোচ এবং অজিত আগরকরদের কড়া বার্তা দিলেন সামি। এর আগে দলের নির্বাচক তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর তার প্রেক্ষিতে সামি বললেন, ‘ফিট থাকলে তবেই এমন দক্ষতার প্রমাণ দেওয়া যায়।’

আগুনে স্পেলে ম্যাচের শুরুতেই প্রভাব বিস্তার করলেন সামি। এই ম্যাচেও ব্যর্থ মনোরথ নিয়ে ফিরতে হলো অভিষেক শর্মাকে। আর তাঁকে শূন্য রানে ফেরানোর কাজটা করলেন সামি। তাঁর আরেকটা শিকার তৃতীয় ওভারে ট্র্যাভিস হেড। শুধু গতি নয় বরং দক্ষ শিকারির মতো তিনি পিচের চরিত্র বুঝে বোলিংয়ে আনেন ভ্যারিয়েশন আর তাতেই ঘায়েল হন হায়দরাবাদের ব্যাটাররা। গত কয়েক বছরে যে একটানা তিনি পারফর্ম করেছেন সেটাও মনে করালেন সামি (Mohammad Shami)।

আরও পড়ুন: Rahul Banerjee: রাহুলের মৃত্যুর পর নীরবতা ভেঙে অম্বরীশের প্রতিবাদ
তাঁর এই পারফর্ম যে আগরকরদের ‘চোখে পড়েনি’, তা বলে পরোক্ষ ভাবে কটাক্ষ ছুঁড়ে দিলেন সামি। তিনি বলেন, ‘আমি তো মেশিন নই। তাই কোনও মরশুমে ফর্মের ওঠানামা থাকতেই পারে। গত কয়েক বছর আমি ভালো পারফর্ম করেছি। কারও চোখে না পড়লে সেটা আলাদা বিষয়। তবে আমি সব সময় নিজের সেরাটা দিতে চেষ্টা করি।’
ম্যাচ শেষে ফিটনেস নিয়েও বার্তা দেন তিনি। বলেন, ‘পেশাদার ক্রিকেটে পারফর্ম করতে হলে খেলার মধ্যে জরুরি। ফিট থাকলে তবেই স্কিল কাজে লাগানো যায়। তাই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলেছি এবং নিজেকে প্রস্তুত রেখেছি।’ নিজেকে এইভাবে প্রমাণ করার পর আর কতদিন ব্রাত্য থাকেন এই পেসার এখন সেটাই দেখার (Mohammad Shami)।


