Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ফর্মে না থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে (Babar Azam)।
ফর্মে ফিরছেন বাবর (Babar Azam)
পাকিস্তানের বর্তমান যুগের তারকা ব্যাটার বাবর আজম নিজের জীবনে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছেন। এক সময় তাঁর তুলনা করা হত বিরাট কোহলির সঙ্গে। কিন্তু ধারাবাহিকতার অভাবে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েন। এরপর দীর্ঘদিন রানের খরা, খারাপ ফর্ম। বারবার সমালোচনায় উঠে এসেছে বাবরের নাম। তবে এবার আবার সেই অন্ধকারকে পিছনে ফেলে ফর্মে ফিরছেন বাবর। আর তাঁর এই প্রত্যাবর্তনে খুশি ভক্তরা (Babar Azam)।
বাবরের ফর্ম নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া হয়েছে। অনেকের মতেই বাবর বোধহয় ফুরিয়ে গিয়েছেন কিন্তু সেই সমালোচনার জবাব এবার দিচ্ছেন মাঠে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স এবং বাবরের স্লো ব্যাটিং নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়ে তবে সেসব কাটিয়ে পাকিস্তান সুপার লিগে নতুন করে নিজের দক্ষতা প্রমাণ করছেন।

মঙ্গলবার করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে পেশোয়ার জালমির হয়ে অনবদ্য ইনিংস খেলেন বাবর। খেলা ছিল ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে। ৫৯ বলে ১০৩ রান করে দলকে পৌঁছে দেন ২২১ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ৪টি ছয় দিয়ে (Babar Azam)।
এই ইনিংসের পর বাবর পাকিস্তানের এই মেগা টুর্নামেন্টে ৫৮৮ রান করে এক মরশুমে সর্বাধিক রানের রেকর্ড স্পর্শ করলেন। এর পাশাপাশি তিনি দ্বিতীয় ব্যাটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করলেন। আরেকজন যাঁর নামে এই কৃতিত্ব রয়েছে তিনি হলেন উসমান খান। এটি পিএসএল-এ চতুর্থ শতরান। যার ফলে তিনি লিগের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির মালিক।
আরও পড়ুন: Super El Nino: “সুপার” এল নিনো আতঙ্ক: ২০২৬-এ কি দুর্বল ভারতের বর্ষা?
ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমি মনে করছি আবার আমার সেরা ছন্দে ফিরছি। সহজভাবে খেলতে চাই, নিজের দক্ষতার ওপর ভরসা রাখতে চাই এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিগ ব্যাশের ব্যর্থতা কাটিয়ে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছেন বাবর। যেখানে তাঁর স্ট্রাইক রেট নেমে গিয়েছিল ১০০-র নীচে সেখান থেকে তাঁর ঘুরে দাঁড়ানোর এই লড়াই দেখার পর খুশি ভক্তরা। তবে এটা ঘটনা এই ইনিংস, পরিসংখ্যান এবং বাবরের আত্মবিশ্বাসী মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে কঠিন সময়কে পিছনে ফেলে আবার নিজের চেনা ছন্দে ফিরছেন বাবর (Babar Azam)।


