Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: “ফ্লাওয়ার নেহি, ফায়ার হুঁ ম্যায়”, “ঝুকেগা নেহি শালা”- আট থেকে (Allu Arjun Birthday) আশি সকল সিনেপ্রেমীদের এই ডায়লগ খুবই চেনা। তাদের পুষ্পার জন্মদিন আজ। আর সেই জন্মদিনে আল্লু অর্জুনের এক ঝলক দেখা পেতে গিয়েই বিপত্তি।
আল্লুর জন্মদিন (Allu Arjun Birthday)
দক্ষিণী ছবির দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা আলু অর্জুন (Allu Arjun Birthday) আজ ৪৪ বছরে পা দিলেন। ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা এখন শুধু দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নয়, সারা দেশজুড়েই তিনি বিশাল ফ্যানবেস তৈরি করেছেন। আর তাঁর জন্মদিনকে ঘিরে ভক্তদের উন্মাদনা যেন তারই প্রমাণ দিল।
তারকাকে দেখার ইচ্ছা (Allu Arjun Birthday)
জন্মদিনের আগের রাত থেকেই হায়দ্রাবাদ-এর জুবিলি হিলসে (Allu Arjun Birthday) অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন শত শত অনুরাগী। কেউ আতশবাজি ফাটান, কেউ আবার পুজো দিয়ে প্রিয় তারকার দীর্ঘায়ু কামনা করেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন শুধু এক ঝলক দেখার আশায়। এই বিশাল ভিড় সামলাতে নিরাপত্তারক্ষীরা বেশ বেগ পেতে থাকেন।

পুলিশের লাঠিচার্জ
পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় বলে জানা গেছে। তবুও ভক্তদের উচ্ছ্বাসে কোনও ভাটা পড়েনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, চারপাশে উৎসবের আবহ, আর সর্বত্রই একটাই নাম-আল্লু অর্জুন।

নতুন কাজ
এদিন শুধু জন্মদিন নয়, ভক্তদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। পরিচালক অ্যাটলি-র সঙ্গে তাঁর নতুন সাই-ফাই ছবির নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই একটি পোস্টার প্রকাশ করে উত্তেজনা বাড়িয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এই ছবির বাজেট হতে পারে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার মধ্যে, যা এটিকে অন্যতম বড় প্রজেক্টে পরিণত করবে।

আরও পড়ুন: Mamata Banerjee Nomination: ‘জয় বাংলা’ স্লোগানে মুখর ভবানীপুর, মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী
নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসছে। পাশাপাশি রশ্মিকা মন্দান, মৃনাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং টাইগার শ্রফ-এর নামও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এছাড়াও ভবিষ্যতে লোকেশ এর সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, তাঁর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’-র পরবর্তী পর্বের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


