Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের নজিরবিহীন সংঘাত চরমে। এই আবহে বাংলা দখলের লক্ষ্যে নরেন্দ্র মোদির হাই-ভোল্টেজ প্রচার। ময়দানে নেমে পড়ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার থেকেই রাজ্যে ম্যারাথন প্রচার শুরু। একই দিনে তিন-তিনটি জনসভা থেকে শিলিগুড়িতে মেগা রোড শো, হাই-ভোল্টেজ সফরসূচি প্রধানমন্ত্রীর।

বীরভূম থেকে শুরু মোদির প্রচার (Narendra Modi)
ভোটের বঙ্গে এখন ‘মহা-জঙ্গলরাজ’ বনাম ‘উন্নয়ন’-এর লড়াই। ঠিক এই আবহে বৃহস্পতিবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ, একযোগে প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিন দিনের সফরে সাতটি সভা এবং একটি মেগা রোড শো, এক কথায় ঠাসা কর্মসূচি। বৃহস্পতিবার তাঁর প্রথম গন্তব্য বীরভূমের সিউড়ি। তারপর শিল্পাঞ্চল আসানসোল হয়ে দিনের শেষে বন্দর শহর হলদিয়া। মেগা সভা করে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়তে মরিয়া গেরুয়া শিবির।
আরও পড়ুন: Jungle Mahal: রাস্তা নেই, তাহলে ভোট কেন? জঙ্গল মহলে বয়কটের হুঁশিয়ারি!
তবে বৃহস্পতিবারেই শেষ নয়। মাঝখানে একদিনের বিরতি দিয়ে আগামী ১১ এপ্রিল ফের বাংলায় ফিরছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেদিনও ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এবার লক্ষ্য মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ। কাটোয়া এবং জঙ্গিপুরের সভা সেরে তিনি চলে যাবেন দিনাজপুর। রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির উপস্থিতি জানান দিতেই এই কৌশল। ওই দিন রাতেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে থাকবেন প্রধানমন্ত্রী। আর ১২ এপ্রিলের সেই রোড শো করবেন মোদি। যাকে কেন্দ্র করে পাহাড়ে ও সমতলে নিজেদের আধিপত্য ফেরাতে চাইছে গেরুয়া শিবির।

তৃণমূল যখন দিল্লির নির্বাচন সদনে গিয়ে অপমানের অভিযোগ তুলছে, তখন বাংলার বুথে বুথে মোদি ম্যাজিক পৌঁছে দিতে বদ্ধপরিকর বিজেপি। প্রধানমন্ত্রীর এই মেগা ক্যাম্পেইন বঙ্গ রাজনীতির সমীকরণ কতটা বদলাবে, তা নিয়ে এখন তুঙ্গে চর্চা।



