Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার রাজনৈতিক ময়দানে (Dilip June Controversy) আবারও চড়েছে বিতর্কের পারদ। বিধানসভা নির্বাচন ২০২৬ যতই এগিয়ে আসছে, ততই যেন তীব্র হচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধ। এই আবহেই নতুন করে শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর সদরের নির্বাচনী প্রচারে গিয়ে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
জুনকে কটাক্ষ (Dilip June Controversy)
প্রচারমঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী (Dilip June Controversy) জুন মালিয়া-কে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে জুন মালিয়ার চেহারা ও নাচের প্রসঙ্গ উঠে আসে, যা অনেকের কাছেই অপ্রাসঙ্গিক ও কটাক্ষপূর্ণ বলে মনে হয়েছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন মন্তব্য রাজনীতির মান নিয়ে প্রশ্ন তুলেছে।
সংযম হারাননি জুন মালিয়া (Dilip June Controversy)
তবে এই পরিস্থিতিতে সংযম হারাননি জুন মালিয়া। বরং অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত আক্রমণের বদলে তিনি রাজনৈতিক লড়াইকেই প্রাধান্য দিতে চান। তিনি বলেন, রাজনীতির ময়দানে লড়াই হওয়া উচিত উন্নয়ন ও কাজের ভিত্তিতে, ব্যক্তিগত রূপ বা বিনোদনমূলক কার্যকলাপ নিয়ে নয়।
আরও পড়ুন: Chirosokha Serial: বন্ধ ‘চিরসখা’, চরম সিদ্ধান্ত নিল পর্দার বাবিল-বুবলাই?
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। উন্নয়নমূলক ইস্যুতে আলোচনা না করে ব্যক্তিগত আক্রমণকে সামনে আনা রাজনীতির সুস্থ পরিবেশের পক্ষে অনুকূল নয়। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন দিলীপ ঘোষ। এমনকি দলীয় স্তর থেকেও তাঁকে সতর্ক করা হয়েছে বলে জানা যায়। তবুও তাঁর ভাষণে সেই আগের ঝাঁজ এখনও বজায় রয়েছে।


