Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এক বছর পেরিয়ে গেলেও কৌতুক শিল্পী কুণাল কামরাকে (Kunal Kamra) ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলা সেই মন্তব্য নিয়ে এবার বিধানসভার প্রিভিলেজ কমিটির সামনে হাজির হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, কোনও অবস্থাতেই তিনি ক্ষমা চাইবেন না।
শিণ্ডে-সমর্থকদের ক্ষোভ (Kunal Kamra)
ঘটনার সূত্রপাত গত বছরের (Kunal Kamra) মার্চে। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের সময় কুণাল শিব সেনার বিভাজনকে ব্যঙ্গ করে একটি প্যারোডি গান পরিবেশন করেন। সেখানে তিনি নাম না করেই একনাথ শিণ্ডেকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন। সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল। শিণ্ডে-সমর্থকদের ক্ষোভে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

সাড়া দেননি কুণাল (Kunal Kamra)
পরিস্থিতি এতটাই জটিল হয় যে, কুণালের ঘনিষ্ঠদের দাবি অনুযায়ী, তিনি নাকি শতাধিক হুমকির ফোন পান। এমনকি যে স্থানে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল, সেখানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এরই মধ্যে তাঁকে প্রিভিলেজ নোটিস পাঠানো হলেও শুরুতে তিনি সাড়া দেননি।
ক্ষমা চাইবেন?
সম্প্রতি কমিটির সামনে হাজির হয়ে কুণাল তাঁর অবস্থান আরও দৃঢ় করেন। সমাজ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে তিনি জানান, “আমার কাছে জানতে চাওয়া হয়েছিল-আমি কি অনুতপ্ত? আমি বলেছি, না। আমি কি দুঃখিত? না। যদি নিঃশর্ত ক্ষমা চাই, তাহলে বিষয়টি অন্যভাবে দেখা হবে-তবুও আমার উত্তর না।” তিনি আরও বলেন, “আমি ক্ষমা চাইব না, কারণ তা আন্তরিক হবে না। এতে অন্য শিল্পীদের স্বাধীনতার উপর খারাপ প্রভাব পড়বে।”

আরও পড়ুন: Indian Railway: ঘণ্টা দুয়েকেই হাওড়া-পুরী! আসছে হাই স্পিড ট্রেন…
নিজের মতেই অনড়
এই ইস্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও তাঁর সমালোচনা করেছিলেন এবং ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু সমস্ত চাপ উপেক্ষা করে নিজের মতেই অনড় রয়েছেন কুণাল কামরা। এক বছর পরও তাঁর বক্তব্যে কোনও পরিবর্তন আসেনি, যা এই বিতর্ককে আবারও নতুন করে আলোচনায় এনে দিয়েছে।


