Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসলে সত্যি বলে সত্যি কিছু নেই (Utsaber Ratri)! ‘যদি কপালে থাকে তাহলে আবার দেখা হবে!’ আদৌ কি তাই? সবটাই কি সময়? এই ভাবনায় কত প্রেম হারিয়ে যায়, কত সম্পর্ক দিশাহীন হয়ে ঘুরে বেড়ায়! প্রেম পূর্ণতা পেলে সুখের! তবে সেই প্রেমে যদি সুর কেটে যায় তাহলেই তা পরিণত হয় বিষাদে। ভিড়ের মাঝেও, এক অদ্ভুত সম্পর্কের শুরু নজর কাড়ল ‘উৎসবের রাত্রী’ রাত্রি ছবিতে।
ছবির ট্রেলার মুক্তি (Utsaber Ratri)
প্রেম না মানে বয়স, না মানে স্থান! (Utsaber Ratri) সব সম্পর্কের যে নাম থাকবে এমনটাও নয়। তবুও মনে থেকে যায়। একমেই এক আবেগঘন, প্রেমের গল্প নিয়ে অরিন্দম শীলের পরিচালনায় আসছে ‘উৎসবের রাত্রী’! সম্প্রতি, এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যা ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য দর্শকের। মুক্তি পেয়েছে ছবির গানও ‘এখনও যে রাত’। যেখানে আভাস মিলেছে এক অপূর্ণ ভালবাসার। এক সম্পর্ক যা পূর্ণতা পাওয়ার আগেই রাস্তা হারায়। ছবির মুখ্য চরিত্রে রয়েছেনঅরুণিমা ঘোষ। অন্যদিকে নায়কের চরিত্রে রয়েছেন বাবুল সুপ্রিয়। আরও এক নতুন জুটির কেমিস্ট্রি দর্শকের সামনে আসতে চলেছে।
আরও পড়ুন: Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্যাঙ্কার-পিকআপের মুখোমুখি সংঘর্ষ
দর্শকের মনে কৌতূহল
ইতিমধ্যেই এই জুটি নিয়ে দর্শকের মনে কৌতূহল তৈরি হয়েছে। এই ছবির গান ‘এখনও যে রাত’-এর কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয় এবং পূর্বাশা বন্দ্যোপাধ্যায়। গানের মধ্যে এক অপেক্ষার রেশ রয়েছে। না পাওয়ার টান, খোঁজার চেষ্টা! যা সত্যি বেদনার। গানের ধুর দিয়েছেন সপ্তক সানাই দাস। গানের কথা লিখেছেন ইমাম। প্রেম সত্যি অদ্ভুত। বহু না বলা কথা যেন অনুভূতি হয়ে জমা থেকে যায়। ট্রেলারের শেষে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই! আবার কি দেখা হবে? নাকি না পাওয়ার অনুভূতি নিয়ে কোথাও স্মৃতি হয়ে থেকে যাবে মুহূর্ত। শুধুই মুহূর্ত! যা নামহীন। ১৭ এপ্রিল, ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উৎসবের রাত্রী।’ ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই ভিন্নস্বাদের প্রেমের গল্প। কে বলতে পারে? সেই হারিয়ে যাওয়া পথ, স্মৃতি ও অনুভূতি যাঁর খোঁজ আপনি প্রতিদিন করছেন তাঁর কাছে ফিরে যাওয়ার কোনো সন্ধান মিলবে না?


