Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠে না নামা ঘিরে এবার বড় আইনি জটিলতায় জড়ালেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্তিনার এই তারকার বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, চুক্তি থাকা সত্ত্বেও নির্ধারিত একটি প্রীতি ম্যাচে তিনি খেলেননি, যার ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে আয়োজক সংস্থা।
কেন বিতর্ক? (Lionel Messi)
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক এক সংস্থার দাবি (Lionel Messi), তারা আর্জেন্তিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের অধিকার কিনেছিল। সেই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল-মেসিকে নির্দিষ্ট সময় মাঠে নামতেই হবে। যদি চোট পান, সেটা আলাদা কথা। কিন্তু ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে তিনি একেবারেই মাঠে নামেননি, বরং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন। এই ঘটনাতেই শুরু হয় বিতর্ক।
উঠছে প্রশ্ন (Lionel Messi)
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পরের দিনের ঘটনার পর। অভিযোগ, ওই ম্যাচে না খেললেও মেসি পরদিন তাঁর ক্লাবের হয়ে খেলেন এবং ভাল পারফরম্যান্সও করেন। ফলে আয়োজকদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে-তিনি আদৌ চোটগ্রস্ত ছিলেন কি না। এই প্রশ্নই এখন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে আদালতে তুলে ধরা হয়েছে।
মিলিয়ন ডলারের ক্ষতি
এদিকে, দ্বিতীয় প্রীতি ম্যাচে তিনি মাঠে নামলেও ততক্ষণে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। পুয়ের্তো রিকোর বিরুদ্ধে ম্যাচে দর্শকদের আগ্রহ কমে যাওয়ায় টিকিট বিক্রিও আশানুরূপ হয়নি। এমনকি শেষমেশ ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয় আয়োজকরা। তাঁদের দাবি, এই পুরো ঘটনার জেরে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যদিও নির্দিষ্ট অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: Bollywood Security Earn: কিং খানের বডিগার্ডের মাসে কোটি কোটি আয়!
এই মামলায় শুধু মেসি নন, আর্জেন্তিনা ফুটবল সংস্থাকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, চুক্তির শর্ত মানা হয়নি এবং প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। তবে এখনও পর্যন্ত মেসি বা সংশ্লিষ্ট সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হবে, তা এখন দেখার বিষয়।


