Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় আছে ‘কারো সর্বনাশ আবার কারো পৌষমাস’ (Asian Games Cricket)। এই প্রবাদই সত্যি করে দিচ্ছে এশিয়ান গেমসে বৃষ্টি। আবহাওয়া খুব খারাপ। টানা বৃষ্টি। কয়ার্টার ফাইনালে একটাও ম্যাচ না জিতে, এমনকি কোনও খেলায় অংশ না নিয়েই সেমিফাইনালে পৌঁছে গেল এশিয়ার চার দল। মাঠের লড়াইয়ে হারের মুখোমুখি না হয়েই পদকের দৌড় থেকে ছিটকে যেতে হলো বাকি চার দলকে।
ম্যাচ ভেস্তে সেমিফাইনালে চার দল (Asian Games Cricket)
বৃষ্টির দাপটে এশিয়াডে পুরুষদের ক্রিকেট ইভেন্ট সম্পূর্ণ লন্ডভন্ড। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা—এই চার হেভিওয়েট দল কোনো ম্যাচ না জিতেই সোজা শেষ চারে জায়গা করে নিয়েছে। সোমবার আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে নেপালের খেলা ভেস্তে যাওয়ার মাধ্যমে ম্যাচ বাতিলের যে ধারা শুরু হয়েছিল, তা পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকে। ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হলে ভারত সরাসরি সেমিফাইনালে উন্নীত হয়। এরপর মঙ্গলবার মালয়েশিয়া বনাম বাংলাদেশ এবং পাকিস্তান বনাম হংকংয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটিও বৃষ্টিতে ধুয়ে যায়।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভাগ্য নির্ধারণ (Asian Games Cricket)
গ্রুপ পর্ব বা কোয়ার্টার ফাইনালের কোনও ফলাফল মাঠে না আসায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-২০ র্যাঙ্কিংকে হাতিয়ার করেই চার সেমিফাইনালিস্ট বেছে নেওয়া হয়। আইসিসি ক্রমতালিকায় এগিয়ে থাকার সুবাদেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেষ চারের টিকিট পায়। কিন্তু ক্রিকেটপ্রেমীরা এতে কিছুটা হতাশ। অনেকের মতে, টি-২০ ফর্ম্যাটে অঘটন ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বৃষ্টির কারণে ছোট দেশগুলোর লড়াই করার সুযোগ নষ্ট হওয়ায় প্রতিযোগিতার আসল রোমাঞ্চটাই ফিকে হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Virat Kohli: স্বপ্নের শেষ ল্যাপ, ১৫ হাজারের চূড়ায় দাঁড়িয়ে রাজকীয় মেজাজে ‘কিং কোহলি’
সেমিফাইনাল ও সম্ভাব্য পদক জয়ী (Asian Games Cricket)
আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান লড়াই করবে বাংলাদেশের বিরুদ্ধে (Asian Games Cricket)। তবে প্রশ্ন উঠছে, শেষ চারের লড়াই বা ফাইনাল ম্যাচেও যদি বৃষ্টি থাবা বসায়, তবে কী হবে? নিয়ম অনুযায়ী, তখনও আইসিসি র্যাঙ্কিংই বড় ভূমিকা নেবে। ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটিকেই জয়ী ঘোষণা করা হবে। সেই হিসাবে সেমিফাইনাল ভেস্তে গেলে শ্রীলঙ্কার থেকে এগিয়ে থাকা ভারত এবং বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় পাকিস্তান ফাইনালে উঠে যাবে। আর ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গেলে ক্রমতালিকার শীর্ষে থাকার সুবাদে স্বর্ণপদক ঝুলিতে পুরবে ভারতই।



