Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কিছুই নয় সামান্যই একটি কিমোনো। আর সেই কিমোনো থেকেই একটা বড় ঘটনা ঘনিয়ে উঠল। জাপানে একটি কিমোনো দেরিতে ফেরত দেওয়ার ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে(Kimono Japan)। ঘটনার জন্য নয়, বরং যেভাবে বিষয়টি দ্রুত জটিল হয়ে উঠল, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু।
দেরিতে কিমোনো ফেরত (Kimono Japan)
মুম্বইয়ের কনটেন্ট ক্রিয়েটর আশিকা জৈন এই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি ও তাঁর সঙ্গীরা কয়েক ঘণ্টার জন্য কিমোনো ভাড়া নেন, যা পর্যটকরা প্রায়ই করে থাকেন। কিন্তু নির্ধারিত জিনিস ফেরতের সময়সীমা পেরিয়ে তারা ৩৭ মিনিট দেরিতে সেটি ফেরত দেন।
পুরো জরিমানাই দিতে হয়
দোকানের নিয়ম ছিল পরিষ্কার প্রতি ৩০ মিনিট দেরিতে প্রতি ব্যক্তিকে ১,১০০ ইয়েন জরিমানা দিতে হবে। সময়সীমা পরবর্তী ধাপে পৌঁছানোয় জরিমানার অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। জৈন জানান, তিনি প্রথম ৩০ মিনিটের জন্য আংশিক জরিমানা নেওয়ার অনুরোধ করেন। তবে ভাষাগত ভুল বোঝাবুঝির কারণে দোকানকর্মীরা সেটিকে অর্থ দিতে অস্বীকৃতি হিসেবে ধরে নেয় এবং পুলিশ ডাকে। পরিস্থিতি শান্ত থাকলেও পুরো জরিমানাই দিতে হয়।
সময়ানুবর্তিতা বিশেষ জরুরি (Kimono Japan)
অনেকের কাছে এই প্রতিক্রিয়া অতিরঞ্জিত মনে হয়েছে। কিন্তু এটি জাপানের সাংস্কৃতিক অনুশাসনের প্রতিফলন। সেখানে নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সময়ানুবর্তিতা অনেক বেশিই জরুরি। ট্রেন থেকে শুরু করে পরিষেবা সব ক্ষেত্রে নির্ভুল সময় মেনে চলাই নিয়ম।
ব্রমণে সচেতন থাকা প্রয়োজন (Kimono Japan)
ভারতসহ অনেক দেশে দেরি হলে আলোচনা বা ছাড় পাওয়ার আশা করা হয়। এই সাংস্কৃতিক পার্থক্যই এমন পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি তৈরি করে। এই ঘটনার মূল শিক্ষা হল ভ্রমণে শুধু নতুন জায়গা দেখা নয়, সেই জায়গার নিয়ম ও সংস্কৃতি বোঝাও জরুরি। জাপানের মতো দেশে ছোট একটি দেরিও বড় প্রভাব ফেলতে পারে, আর সেই পার্থক্য বোঝাই একজন সচেতন ভ্রমণকারীর পরিচয়।



