Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের আবহে উত্তর দমদম কেন্দ্রকে (Dipshita Dhar) ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর-এর এক মন্তব্য ঘিরে সরব হয়েছেন নিউ ব্যারাকপুর পৌরসভার কর্মীদের একাংশ। বিষয়টি এখন রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে।
কর্মচারীদের ক্ষোভ (Dipshita Dhar)
প্রচারে গিয়ে দীপ্সিতা ধর অভিযোগ (Dipshita Dhar) করেছিলেন, পৌরসভার বহু অস্থায়ী কর্মী নিয়মিত বেতন পান না। তাঁর আশ্বাস ছিল, বামেরা ক্ষমতায় এলে শুধু চাকরি স্থায়ী করা নয়, সময়মতো বেতন নিশ্চিত করা হবে। কিন্তু এই বক্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মচারীদের একাংশ।
অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর (Dipshita Dhar)
শনিবার এলাকায় প্রতিবাদে নামেন বহু কর্মী। মিছিল করে তাঁরা স্পষ্ট বার্তা দেন, এই অভিযোগ বাস্তবের সঙ্গে মেলে না। তাঁদের দাবি, নিয়ম মেনেই প্রতি মাসে বেতন দেওয়া হয়, কোনও বকেয়া সমস্যা নেই। ফলে রাজনৈতিক উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা। পৌরসভার এক হিসাবরক্ষক জানান, সমস্ত বেতনের হিসাব নথিভুক্ত রয়েছে এবং ট্রেজারির মাধ্যমে নিয়মিত টাকা মেটানো হয়। তাঁর কথায়, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এতে কর্মীদের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলেও মত তাঁর।
আরও পড়ুন: BJP MLA Sons Video: গাড়ি নিয়ে ধাক্কা মেরে বিজেপি নেতার পুত্রের ‘গলাবাজি’, নিমেষে ভাইরাল ভিডিও
অন্যদিকে, বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দীপ্সিতা ধর। তিনি প্রশ্ন তোলেন, যারা প্রতিবাদে নেমেছেন, তাঁদের মধ্যে প্রকৃত অস্থায়ী কর্মীর সংখ্যা কত, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর দাবি, যাঁদের সমস্যা রয়েছে, তাঁদের কথাই তিনি তুলে ধরেছেন। সব মিলিয়ে, ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একদিকে প্রার্থীর দাবি, অন্যদিকে কর্মীদের প্রতিবাদ-এই টানাপড়েনে সত্যিটা কোথায়, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


