Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে গুঞ্জনের ঝড় থামিয়ে (Deepika Padukone Baby) সুখবর দিলেন তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। কয়েকদিন ধরেই তাঁদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা চলছিল-বিচ্ছেদের খবরও ছড়িয়েছিল চারদিকে। কিন্তু সেই সব গুঞ্জনে জল ঢেলে রবিবার সকালে নতুন অধ্যায়ের ঘোষণা করলেন এই জুটি।
পাডুকোন পরিবারে নতুন সদস্য (Deepika Padukone Baby)
অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ বার্তায় তাঁরা (Deepika Padukone Baby) জানালেন, পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ, দ্বিতীয়বার মাতৃত্বের পথে হাঁটছেন দীপিকা। অভিনব উপায়ে এই সুখবর ভাগ করে নিতেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের কোল আলো করে জন্ম নিয়েছিল কন্যাসন্তান দুয়া। এখনো দেড় বছর পূর্ণ হয়নি ছোট্ট দুয়ার, তার মধ্যেই আবার নতুন অতিথির অপেক্ষায় তারকা পরিবার। ফলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছে।

বক্স অফিসে সাফল্য
এই সুখবরের মাঝেই কাজের দিক থেকেও দারুণ সময় কাটাচ্ছেন দু’জনেই। একদিকে রণবীরের সাম্প্রতিক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে, অন্যদিকে দীপিকা প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী বড় প্রজেক্টের জন্য। শোনা যাচ্ছে, একটি বিজ্ঞানভিত্তিক ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি, যা মুক্তি পেতে পারে আগামী বছর বা তার পরের বছর।
আরও পড়ুন: BJP Attacks TMC: ‘তৃণমূলকে ভোট দেব’ বলাতেই মহিলাকে ঠাসিয়ে চড় বিজেপি নেতার
মা হওয়ার পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরবেন দীপিকা। তাঁর পারিশ্রমিক নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। তবে ব্যক্তিগত জীবনের এই সুখবরই এখন সব আলোচনাকে ছাপিয়ে গিয়েছে।


