Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট যত ঘনিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক (Yogi Adityanath) উত্তাপ। আক্রমণ-পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারিতে সরগরম রাজ্যের নির্বাচন ময়দান। এই আবহেই পিংলার জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অপরাধ দমনে ‘বুলডোজার নীতি’ (Yogi Adityanath)
সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে (Yogi Adityanath) আইনশৃঙ্খলার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। দাঙ্গা, অশান্তি ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। তাঁর কথায়, এখন সেখানে মাফিয়া বা গুণ্ডাদের কোনও জায়গা নেই, উন্নয়নই প্রধান অগ্রাধিকার। অপরাধ দমনে ‘বুলডোজার নীতি’র কথাও তুলে ধরেন তিনি।

“এবার খেলা শেষ, উন্নয়ন শুরু” (Yogi Adityanath)
পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি সরাসরি আক্রমণ করেন শাসকদলকে। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্যে অরাজকতা বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। তিনি বলেন, তৃণমূল সরকার অপরাধ দমন করতে ব্যর্থ। একই সঙ্গে ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিয়ে তাঁর মন্তব্য, “এবার খেলা শেষ, উন্নয়ন শুরু।”
একই সুরে হুঁশিয়ারি
এর আগে মাথাভাঙার সভা থেকেও একই সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, যারা ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা করছে, ভোটের ফল প্রকাশের পর তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে আবারও উঠে আসে ‘বুলডোজার’ বিতর্ক। যোগী দাবি করেন, উত্তরপ্রদেশে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের জন্য ব্যবহার করা হয়েছে। একই সুর শোনা গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ-এর মুখেও।

আরও পড়ুন: Nawsad Siddique: “২০২১-এ কঠিন ছিল, ২০২৬-এ নয়” কতটা আত্মবিশ্বাসী নওসাদ সিদ্দিকী
সব মিলিয়ে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বাকযুদ্ধের তীব্রতা। রাজনৈতিক মঞ্চে এই তীব্র ভাষার লড়াই যে ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।


