Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান সুপার লিগকে নিয়ে নতুন পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
পিএসএল নিয়ে নতুন ভাবনায় বোর্ড (PCB)
বিতর্ক যতই থাক পাকিস্তান সুপার লিগকে নিয়ে সেই দেশের বোর্ডের আকাশ ছোঁয়া স্বপ্ন। বরাবরই তারা দাবি করেছেন যে পিএসএল আইপিএল-এর থেকে বেশি জনপ্রিয়। তবে বাস্তব চিত্র কিছুটা আলাদা। বেশিরভাগ প্লেয়ারই আগ্রহ দেখায় আইপিএল খেলার। তবে এবার পাকিস্তান সুপার লিগকে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছেন মহসিন নকভি। সেই দেশের ক্রিকেট বোর্ড চাইছে পিএসএল পাকিস্তান ছাড়িয়ে যাতে ছড়িয়ে পড়ে আরও বৃহৎ বৃত্তে। সেই মত সৌদি আরবে পিএসএল-এর ম্যাচ করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
প্রথমসারির এক সংবাদমাধ্যমকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে ইতিমধ্যেই সৌদি আরবের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সূত্র আরও জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, সৌদিতে পাকিস্তানের ক্রিকেটকে ছড়িয়ে দিতে। পাকিস্তান সুপার লিগের কয়েকটি ম্যাচ সে দেশে করতে চাইছে তারা। জেড্ডায় একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চান নকভি। আলোচনা চলছে। তবে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।’

আরও পড়ুন: Ritwick Chakraborty: বিজেপির ‘বাংলা হোমওয়ার্ক’ এতটাই দুর্বল! রসিক খোঁচা ঋত্বিকের
সেই সূত্র আরও জানিয়েছে যে কোথায় স্টেডিয়াম তৈরি করা হবে সেটা অবশ্য এখনও ঠিক করা যায়নি। তবে এমন জায়গায় খোঁজ চলছে যেখানে বেশি দর্শকাসনের স্টেডিয়াম তৈরি করা সম্ভব হয়। তাহলে আরও বেশি দর্শক বসে উপভোগ করতে পারবেন পাকিস্তান সুপার লিগের ম্যাচ।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী সৌদি ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব পছন্দ হয় নকভির। সেই সূত্র আরও জানিয়েছে, ‘কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সৌদি বোর্ডের সঙ্গে পাক বোর্ডের সম্পর্ক বেশ ভাল। পশ্চিম এশিয়ায় পাকিস্তানের অনেক নাগরিক থাকেন। সেখানে খেলা হলে তাঁরাও খেলা দেখতে পাবেন (PCB)।’


