Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধোনিকে ছাড়া চেন্নাই বেশ চাপে। ধোনি ছাড়াও চোটের কারণে ছিটকে গিয়েছেন আয়ুষ মাত্রে (MS Dhoni)।
কবে ফিরবেন ধোনি? (MS Dhoni)
২০২৬ সালের আইপিএল চলছে জোরকদমে। তবে এখনও ধোনিকে দেখা যায়নি হলুদ জার্সিতে। তাঁর মাঠে ফেরার নির্দিষ্ট সময়ও জানাচ্ছেন দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। কাফ মাসেলের চোটের কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি দলের প্রাক্তন অধিনায়ক। তার অনুপস্থিতিতে দল বেশ বিপাকে তার মধ্যে চোটের কারণে ছিটকে গিয়েছেন খলিল আহমেদ এবং আয়ুষ মাত্রে। এই মুহূর্তে দুটি ম্যাচে জয় পেয়ে আট নম্বরে রয়েছে চেন্নাই (MS Dhoni)।

এই মরশুমের শুরুতেই ছিটকে যান পেসার নাথান এলিস। তাঁর বদলে নেওয়া হয় স্পেনসার জনসন। তিনিও ফেরেন চোট সরিয়ে। চোট সরিয়ে মাঠে ফিরেছেন ব্রেভিস। আবার চোটের কবলে পড়তে হয়েছে তাঁকে। খলিল আহমেদ এবং আয়ুষ মাত্রে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বিকল্পের খোঁজে রয়েছে দল।
আরও পড়ুন: Blue Jeans: ফ্যাশনে ইন নীল জিন্স অথচ পরিবেশে কেন এটি আউট?
সবার মনে একটাই প্রশ্ন ধোনি কবে ফিরবেন কিন্তু এই মুহূর্তে এর কোনও উত্তর নেই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার কথা শোনা গেলেও সেটা এখনও স্পষ্ট নয়। অনুশীলনে তাঁকে উইকেটকিপিং করতে দেখা গেলেও এখন আনুষ্ঠানিকভাবে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে কিছু জানানো হয়নি। এই মুহূর্তে প্রাপ্ত খবর অনুযায়ী দল এই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে সম্পূর্ণ তাঁর উপর। এখন মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ফিরবেন নাকি ২৬ এপ্রিল গুজরাটের বিরুদ্ধে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত (MS Dhoni)।


