Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, অনুষ্কা জোয়ারদার: অবশেষে কলেজের (Kone Dekha Alo) হস্টেলে থাকার জায়গা হল লাজুর। অন্যদিকে লাজু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে আর অনুভবের বাড়িতে থাকবে না। তবে এই খবরে অস্তির অনুভব। চোখের সামনে লাজুকে না দেখলে যে তাঁর মন ভালো থাকে না। তাই কলেজের হোস্টেলে লাজুর থাকার কথা শুনে মন খারাপ অনুভবের। পাশাপাশি সম্মানে সঙ্গে ও যোগ্যতায় কলেজের হোস্টেলে মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগপ্রবণ লাজু।
এদিকে লাজুর শ্বশুরবাড়িতে (Kone Dekha Alo) তুমুল ঝামেলা। শহরে গিয়ে অনুভবের বাড়িতে থেকে লাজু পড়াশোনা করুক সেটা একেবারেই শ্বশুরবাড়িতে চায় না। অন্যদিকে, গাড়িতে করে গ্রামে লাজুকে নামিয়ে দিতে গিয়েছিল অনুভব। যা সুদেবের কানে পৌঁছতেই রেগে নিজেকে সামলাতে পারে না সুদেব। নিজের বউকে অন্য পুরুষের সঙ্গে মেনে নিতে না পারায় সুদেব গায়ে হাত তুলল লাজুর। যারফলে লাজু আর সুদেবের সঙ্গে সংসার করবে না। এই কথা সাফ জানিয়ে দিল লাজু। এই বলে আঘাত পেয়ে বাড়ি ছেড়ে শহরে চলে যায়।
Titiksha Das: রাহুলের মৃত্যুতে শ্বেতাকে দোষারোপ, পাশে দাঁড়াল তিতিক্ষা
সুদেব এবং তাঁর মা, তাঁদের বাড়ির বউ অনুভবদের বাড়িতে (Kone Dekha Alo) উঠেছে ভেবে, ছেলে, মা ও বাবা মিলে অশান্তি করতে হাজির হল সেখানে! বনলতার উস্কানিকে অনুভবের ওপর চড়াও হয় অশান্তি করতে দেখা যায় সুদেবকে! প্রশ্ন উঠছে লাজু ভবিষ্যৎ নিয়ে! কী পরিণতি হবে সুদেব-লাজুর দাম্পত্য জীবনের? তবে কি অনভব আর লাজু রি স্নেহ, ভালবাসা কোথাও পরিণতি পাবে না? সবটাই সময় বলবে


