Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচের দিকে সব্বার নজর থাকলেও হয়ত সেই ম্যাচে মুখোমুখি হবেন না ধোনি এবং রোহিত শর্মা (MS Dhoni)।
রোহিত-ধোনিকে নিয়ে সংশয় (MS Dhoni)
২০২৬ সালের আইপিএল-এ হাই ভোল্টেজ ম্যাচে বড় ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ভারতীয় ক্রিকেটের দুই মহারথী ধোনি এবং রোহিত শর্মা একে অপরের মুখোমুখি নাও হতে পারেন। চেন্নাই বনাম মুম্বইয়ের ম্যাচের দিকে সবার নজর তার কারণ দলের দুই কিংবদন্তির জন্য। ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক ধোনি এবং রোহিত দুজনের দ্বৈরথ দেখার উত্তেজনা থাকে পাহাড় সমান। তবে এই ম্যাচে দুজনেই নাও খেলতে পারেন (MS Dhoni)।
এমএস ধোনি পুরোপুরি ফিট নন এখনও। কাফ মাসেলের চোটের কারণে এখনও পর্যন্ত তাঁকে একটিও ম্যাচে পাওয়া যায়নি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। বুধবার নেটে অনুশীলনও করেছেন মাহি। উইকেটকিপিং করার একটি ভিডিও সামনে আসার পর থেকেই সমর্থকরা আশা করতে থাকেন যে খুব তাড়াতাড়ি ম্যাচেও দেখা যাবে তাঁকে। তবে দলের পক্ষ থেকে জানা যাচ্ছে যে খেলার বিষয়ে ধোনি নিজে এবং মেডিক্যাল টিম সিদ্ধান্ত নেবে ম্যাচের আগে।

এখনও পর্যন্ত এমএস ধোনি মোট ৬টি ম্যাচ মিস করেছেন। এবার আইপিএল-এ মুম্বইয়ের বিরুদ্ধেও তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। তবে যদি কিছুটা সুযোগ থাকে তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে দেখা গেলেও যেতে পারে (MS Dhoni)।
আরও পড়ুন: Election 2026: প্রথম দফার ভোটে কন্ট্রোল রুমের কড়া নজর
অন্য শিবিরে রোহিত শর্মাও বেঙ্গালুরুর বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর তিনি দুটি ম্যাচ খেলতে পারেননি। বুধবার তাঁকেও দেখা গিয়েছে নেটে ব্যাটিং অনুশীলন করতে। তবে হিটম্যানও এখনও পুরোপুরি ফিট নন। সুতরাং তাঁরও এই ম্যাচে খেলার সম্ভাবনা খুব কম আর খেললেও তাঁকে দেখা যাবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ধোনি এবং রোহিত দুজনেই ম্যাচের আগে ফিটনেস টেস্ট দেবেন। তবে যা জানা যাচ্ছে এই দুজনের খেলার সম্ভাবনা খুব কম। যদি এই দুই ধোনি এবং রোহিত না খেলেন তবে আইপিএল-এর ইতিহাসে প্রথমবার মুম্বই বনাম চেন্নাই ম্যাচ ধোনি এবং রোহিত ছাড়াই হবে (MS Dhoni)।


