Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল বহু বছর (Actress Kajol) ধরে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কিংবা কুছ কুছ হোতা হ্যায়-প্রতিটি ছবিতেই তাঁর উপস্থিতি ছিল স্মরণীয়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নতুন মাধ্যমেও নিজেকে তুলে ধরেছেন।
প্রথমবার চুম্বন দৃশ্যে অভিনয় (Actress Kajol)
২০২৩ সালে The Trial ধারাবাহিকের মাধ্যমে তিনি ডিজিটাল (Actress Kajol) মাধ্যমে কাজ শুরু করেন এবং সেখানেই দীর্ঘদিনের একটি ব্যক্তিগত নিয়ম ভেঙে প্রথমবার চুম্বন দৃশ্যে অভিনয় করেন। বিষয়টি নিয়ে সে সময় দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল।
কেন এই সিদ্ধান্ত?
সম্প্রতি এক আলাপচারিতায় এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন কাজল। তাঁর কথায়, এটি কোনও সস্তা প্রচারের জন্য নয়, বরং চরিত্রের প্রয়োজনেই এই দৃশ্যে অভিনয় করা হয়েছিল। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, তার মানসিক টানাপোড়েন ও জীবনের জটিলতা ফুটিয়ে তুলতে এই দৃশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি বাদ দিলে চরিত্রটি অসম্পূর্ণ থেকে যেত।
আরও পড়ুন: Amit Shah: ১১০ সিট বিজেপির, প্রথম দফার ‘মার্কশিট’ দিলেন অমিত শাহ!
এই ধারাবাহিকে তাঁর সঙ্গে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। তাঁদের একসঙ্গে উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। কাজল আরও জানান, শুটিংয়ের আগে তিনি কিছুটা অস্বস্তিতে ছিলেন। এতদিনের অভ্যাস ভেঙে এমন দৃশ্যে অভিনয় করা সহজ ছিল না। তবে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি সেই সংকোচ কাটিয়ে ওঠেন।


