Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ভাড়া থাকলেই কি বাড়ির মালিকানা পেয়ে যায় ভাড়াটে (Tenant Rule)? এই প্রশ্ন বহু বাড়িওয়ালার মনে দুশ্চিন্তা তৈরি করে। অনেকেই মনে করেন, বছরের পর বছর কেউ ভাড়া থাকলে একসময় সে ওই সম্পত্তির উপর নিজের অধিকার দাবি করতে পারে। বাস্তবে কিন্তু বিষয়টি এতটা সহজ নয়।
আইন কী বলছে? (Tenant Rule)
আইন অনুযায়ী, ভাড়াটে যতদিনই কোনও বাড়িতে (Tenant Rule) থাকুন না কেন, শুধুমাত্র ভাড়া থাকার ভিত্তিতে তিনি কখনওই সেই সম্পত্তির মালিক হতে পারেন না। সাম্প্রতিক সময়ে দেশের সর্বোচ্চ আদালতও স্পষ্ট করে দিয়েছে, বৈধ চুক্তির মাধ্যমে কেউ ভাড়া থাকলে পরে তিনি মালিকানা দাবি করতে পারবেন না। অর্থাৎ, লিখিত চুক্তি থাকলে বাড়ির মালিকের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকে।
চুক্তির গুরুত্ব (Tenant Rule)
আইনি বিশেষজ্ঞদের মতে, বাড়ি ভাড়া দেওয়ার (Tenant Rule) সময় অবশ্যই লিখিত এবং নথিভুক্ত চুক্তি থাকা জরুরি। সাধারণত ১১ মাসের জন্য চুক্তি করা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর তা নবীকরণ করলেই কোনও সমস্যা থাকে না। এতে ভবিষ্যতে কোনও ভাড়াটে দাবি করতে পারবেন না যে দীর্ঘদিন থাকার কারণে তাঁর মালিকানা তৈরি হয়েছে।
কখন সমস্যা হতে পারে
তবে সব ক্ষেত্রে বিষয়টি এক নয়। যদি কোনও ব্যক্তি দীর্ঘ ১২ বছর বা তার বেশি সময় ধরে কোনও চুক্তি ছাড়াই কোনও বাড়িতে থাকেন এবং মালিক সেই সম্পত্তির উপর কোনও দাবি না জানান, তাহলে কিছু বিশেষ আইনি পরিস্থিতিতে ভাড়াটে অধিকার দাবি করতে পারেন। একে সাধারণভাবে ‘দখলসূত্রে অধিকার’ বলা হয়।
আরও পড়ুন: Actress Kajol: যিশুর ঠোঁটে ঠোঁট কাজলের, ভাঙল ‘নো কিসিং’ পলিসি!
বাড়িওয়ালাদের করণীয়
এই ধরনের ঝুঁকি এড়াতে বাড়ি ভাড়া দেওয়ার সময় থেকেই সতর্ক থাকা প্রয়োজন। নিয়মিত চুক্তি করা, সময়মতো তা নবীকরণ করা এবং সম্পত্তির উপর নিজের অধিকার বজায় রাখা-এই কয়েকটি পদক্ষেপই ভবিষ্যতের জটিলতা অনেকটাই কমাতে পারে।


