Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অজিত আগরকরের চুক্তি নবীকরণ নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছিল নানা জল্পনা। তাঁর বহু সিদ্ধান্ত নিয়ে উঠেছে অনেক প্রশ্ন (BCCI)।
নির্বাচক পদ থেকে সরছেন অজিত আগরকর? (BCCI)
ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিয়ে এর আগে বহুবার প্রশ্ন উঠেছে। তাঁর নানা সিদ্ধান্ত নিয়ে সমর্থকরা আগেই অনেকবার প্রশ্ন তুলেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড অজিত আগরকরের সঙ্গে আরও এক বছর চুক্তি নবীকরণ করেছে। ২০২৭ সালের একদিনে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। তবে এর পর আরও বেশি করে আলোচনা শুরু হয়েছে (BCCI)।
আগরকরের সঙ্গে চুক্তি নবীকরণ করা নিয়ে আগে থেকেই জল্পনা চলছিল। কারণ তাঁর যোগ্যতা নিয়েও আগে প্রশ্ন উঠেছে। সেই বিতর্কে এবার জল ঢালল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানান, ‘এই ধরনের সিদ্ধান্ত বিসিসিআই ম্যানেজমেন্টই নেয়। সঠিক সময়ে, ভারতীয় ক্রিকেটের বড় স্বার্থ মাথায় রেখে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। সময় এলে বোর্ড সব দিক ভেবে সিদ্ধান্ত নেয়।’

তাঁর পাশাপাশি বোর্ডের এক শীর্ষ সূত্র জানায়, ‘আগরকর নিজে থেকে চুক্তি বাড়ানোর আবেদন করেননি। নিয়ম অনুযায়ী একজন নির্বাচক জুনিয়র বা সিনিয়র কমিটিতে সর্বোচ্চ চার বছর থাকতে পারেন, আর দুটি মিলিয়ে মোট পাঁচ বছর। তাই ওঁর চুক্তি বাড়ানো হয়নি, নবীকরণ করা হয়েছে (BCCI)।’
২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন ভারতের এই প্রাক্তন পেসার। তাঁর আমলে ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হেরে যায়। তবে দারুণ সাফল্য এসেছে সীমিত ফরম্যাটের ক্রিকেটে। ২০২৪ এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তাছাড়াও ২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটে এবং ২০২৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ জেতে।
আরও পড়ুন: Nuclear Criticality: ভারতের অসামরিক পারমাণবিক কর্মসূচি: ক্রিটিক্যালিটি অর্জন করল PFBR
একদিকে সাফল্যের আলো থালেও ব্যর্থতাও রয়েছে। টেস্ট ক্রিকেটে পরপর সিরিজ হেরেছে। ২০২৪ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১২ বছর পর ৩-০ ব্যবধানে সিরিজ হার। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হার। এর পাশাপাশি রোহিত-বিরাটের সঙ্গে সম্পর্কে ফাটল। সামি বারবার পারফর্ম করেও দলে সুযোগ না পাওয়ার মত বিষয়ে বারবার বিতর্ক তৈরি করেছে (BCCI)।


