Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গিফ্ট নিফটি থেকে যে ইঙ্গিত মিলেছে তাতে কিছুটা হলেও আশার এল দেখছেন লগ্নিকারীরা (Stocks)।
কোন কোন স্টকে রাখবেন নজর (Stocks)
দেশের শেয়ার বাজার গত সপ্তাহের শেষ তিন ট্রেডিং সেশন জুড়ে শুধু পতনের মুখ দেখেছে। তিন সেশনে নিফটি৫০ কমেছে ২.৮ শতাংশ এবং সেনসেক্স কমেছে ৩.৩ শতাংশ। শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ১.২৯ শতাংশ বা ১০০০ পয়েন্ট। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ কমেছে ১.১৪ শতাংশ বা ২৭৫ পয়েন্ট। এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে কি বদল হবে এই ছবির। কী বলছেন বিশ্লেষকরা (Stocks)?
সোমবার সকাল থেকে এশিয়ার বিভিন্ন শেয়ার মার্কেট এবং গিফ্ট নিফটি আশা বাড়িয়েছে লগ্নিকারীদের মধ্যে। এই দিন গিফট নিফটি বেড়েছে ২১২ পয়েন্ট। যা দেখে হায়ার পয়েন্টে মার্কেট ওপেন হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। খুব বড় অঙ্কের বৃদ্ধি না হলেও এশিয়ার বাজারগুলি এই দিন পজিটিভ রয়েছে। এই আবহে কোন কোন স্টক থেকে মিলতে পারে লাভ জেনে নিন বিশেষজ্ঞদের মত।

আরও পড়ুন: Election 2026: বোমা-বারুদ উদ্ধারে নির্বাচন কমিশনের চরম হুঁশিয়ারি
- বরুণ বেভারেজ: এই সংস্থার স্টক নিয়ে প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এইসংস্থার স্টকের দাম ৪৯০ টাকা। এর টার্গেট প্রাইস ৫৩০ টাকা এবং স্টপ লস ৪৬৭ টাকা।
- টিটাগড় রেল সিস্টেমস: এই সংস্থার শেয়ারে বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ৭৫৬ টাকা। এর টার্গেট প্রাইস ৮২৪ টাকা এবং স্টপ লস ৭২০ টাকা।
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: এই স্টক নিয়েও মার্কেট এক্সপার্টরা। এই স্টকের দাম এখন ৭৭.৯০ টাকা। এর টার্গেট প্রাইস ৮৪.৫০ টাকা এবং স্টপ লস ৭৪.৫০ টাকা।
- আইপিসিএ ল্যাবরেটরিজ: এই স্টকও সাপোর্ট জোনের উপরে রয়েছে বিশ্লেষকরা। এই স্টকের দাম ১৫৫৬ টাকা। এর টার্গেট প্রাইস ১৬৮০ টাকা এবং স্টপ লস ১৪৮৪ টাকা (Stocks)।
বিদেশি সংস্থা অধিগ্রহণের পথে সান ফার্মা
একদিকে যখন বাজার কিছুটা টালমাটাল এর মধ্যেই ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মাশিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বিদেশি সংস্থাকে অধিগ্রহণ করতে চলেছে। মার্কিন ফার্মাশিউটিক্যাল সংস্থা অর্গানন অ্যান্ড কোং-কে ১১৭৫ কোটি ডলারে কিনতে চলেছে সান ফার্মা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.১০ লক্ষ কোটি টাকা। সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে সোমবার সকালে।
এই চুক্তির ফলে সান ফার্মা বিশ্বের শীর্ষ ২৫ ফার্মা সংস্থার মধ্যে চলে আসবে। দুই সংস্থার সম্মিলিত রেভিনিউ হবে প্রায় ১২৪০ কোটি ডলার। সংস্থার মোট আয়ের ২৭ শতাংশ আসতে চলেছে ইনোভেটিভ মেডিসিনস থেকে।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


