Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সন্ধ্যে হলেই ঘরে ঘরে বিনোদনের মুহূর্তযাপন শুরু হয়, অপেক্ষা করে সকলে নতুন আসা সিরিয়ালের, টলিপাড়ার ছোটপর্দায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা (Ghurni)। স্টার জলসার পর্দায় শুরু হবে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’—যা ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল কৌতূহলের জন্ম দিয়েছে। প্রাইম টাইম স্লটে এই নতুন মেগার আগমন শুধু একটি সিরিয়ালের সূচনা নয়, বরং পুরো স্লট সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত।

প্রাইম টাইমে বড়সড় পরিবর্তন (Ghurni)
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘প্রাইম টাইম’ মানেই গুরুত্বপূর্ণ সময় যেখানে দর্শকের নজর সবচেয়ে বেশি থাকে। দীর্ঘদিন ধরে সন্ধ্যে সাড়ে সাতটার স্লটে দর্শকদের মন জয় করে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’। কিন্তু আজ থেকে সেই জায়গায় নিজের স্থান করে নিল ‘ঘূর্ণি’। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুরনো ধারাবাহিকের ভবিষ্যৎ কী হবে ? টলিপাড়ার অন্দরমহলের কান রাখলে জানা যাবে, ‘রাঙামতি তীরন্দাজ’ আপাতত বন্ধ হচ্ছে না। তবে সময় বদলে যেতে পারে, সম্ভবত রাতের দিকে সরিয়ে দেওয়া হতে পারে। এই স্লট পরিবর্তনই প্রমাণ করছে, চ্যানেল এখন নতুন কনটেন্টে বড় বাজি ধরেছে।
নারী ক্রিকেটারের লড়াইয়ের গল্প (Ghurni)
‘ঘূর্ণি’ শুধুমাত্র একটি পারিবারিক কাহিনি নয়, বরং এটি এক অনন্য স্পোর্টস-ড্রামা হিসেবে গৌণ। গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রতিভাবান তরুণী ক্রিকেটার, ঘূর্ণি। ম্যাচের শেষ বলে ছয় মেরে দেশকে জেতানোর পর সে হয়ে ওঠে জাতীয় গর্ব। কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় তার বিরুদ্ধে ওঠে বিতর্ক, সমাজের একাংশ তাকে অপমানিত করে, তার সাফল্যই হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ, এই অপমান সহ্য করতে না পেরে ঘূর্ণি সিদ্ধান্ত নেয় ক্রিকেট ছেড়ে দেওয়ার। কিন্তু জীবনের আসল লড়াই শুরু হয় তখনই। শ্বশুরবাড়ির বাধা, সমাজের বিরোধিতা, সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে কি সে আবার নিজের স্বপ্নকে ফিরে পাবে? এই প্রশ্নই গল্পকে এগিয়ে নিয়ে যাবে।
নতুন মুখের সাহসী আত্মপ্রকাশ (Ghurni)
এই ধারাবাহিকের অন্যতম বড় আকর্ষণ হল নতুন নায়িকা। ঘূর্ণির চরিত্রে অভিনয় করছেন সপ্তাশ্রী নন্দ। ছোটপর্দায় এটি তার প্রথম কাজ, কিন্তু চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং। একজন নারী ক্রিকেটারের মানসিক ও সামাজিক লড়াই ফুটিয়ে তোলা সহজ নয়, তবু সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন তিনি। নায়কের ভূমিকায় রয়েছেন কুণাল শীল। অভিজ্ঞ অভিনেতার সঙ্গে নবাগতার এই জুটি দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সেটাও দেখার বিষয়।
জাঁকজমকপূর্ণ সূচনা ও তারকাদের উপস্থিতি (Ghurni)
‘ঘূর্ণি’র লঞ্চ অনুষ্ঠান ছিল একেবারে তারকাখচিত। টলিপাড়ার বহু পরিচিত মুখ এই নতুন ধারাবাহিকের সূচনায় উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন, রণজয় বিষ্ণু, অভিকা মালাকার, মানালি দে, সব্য়সাচী চৌধুরী, তাদের উপস্থিতি এই মেগার প্রতি ইন্ডাস্ট্রির সমর্থন ও প্রত্যাশাকেই আরও জোরালো করে তুলেছে।

টিআরপি দৌড়ে নতুন চ্যালেঞ্জ (Ghurni)
বর্তমানে ছোটপর্দায় টিআরপি-র লড়াই অত্যন্ত তীব্র। বিশেষ করে নির্বাচন মরসুমে দর্শকদের মনোযোগ ভাগ হয়ে যাওয়ায় চ্যানেলগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ‘ঘূর্ণি’ নিয়ে এসেছে একেবারে ভিন্ন স্বাদের গল্প, নারী-কেন্দ্রিক কাহিনি
আরও পড়ুন: Noapara Blast: শেষ দফা ভোটের আগে উত্তেজনা, বোমা বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া!
সবশেষে কিছু প্রশ্ন থেকে যায়?
ঘূর্ণি কি পারবে মানুষের মনে ঝড় তুলতে? আট থেকে আশি সকলকে বিনোদন দিতে, খেলার মাধুর্যের আটকে থাকা যাদের একসময় নেশা ছিল তারা কি পুনরায় আবার নিজেরদের স্মৃতি চারণে ফায়ার যেতে পারবে?



