Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিতর্কিত আউটের পর অসন্তোষ প্রকাশ রঘুবংশীর (Angkrish Raghuvanshi)।
টানটান নাটকে ভরা KKR বনাম LSG-র ম্যাচ (Angkrish Raghuvanshi)
চলতি আইপিএল-এর ২৬ এপ্রিল কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ সাক্ষী থাকল নাটুকে মুহূর্তের। একদিকে যেমন ম্যাচ গড়াল সুপার ওভারে তেমন কেকেআর ব্যাটিংয়ের সময় সাক্ষী থাকল নাটকীয় আউটের। যার পর অসন্তোষ সৃষ্টি হয় নাইট শিবির এবং সমর্থকদের মধ্যে (Angkrish Raghuvanshi)।
লখনউয়ের একানা স্টেডিয়াম এই আইপিএল-এর অন্যতম বিতর্কিত আউটের সাক্ষী থাকল। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অঙ্গকৃষ রঘুবংশীর আউট নিয়ে ইতিমধ্যেই চলছে তর্কবিতর্ক। কলকাতার টালমাটাল শুরুর পরে কিছুটা হাল ধরবেন অঙ্গকৃষ এমনটাই আশা করছিলেন সবাই। কিন্তু তিনি যে আউট হন সেটা অদ্ভুত। ফিল্ডে বাধা দেওয়ার দোষে তাকে আউট দেওয়া হয়। এরপরেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন অঙ্গকৃষ।

প্রিন্স যাদবের বল মিড অনে খেলে রান নিতে দৌড়ান অঙ্গকৃষ কিন্তু মাঝপথে না করেন গ্রিন। তিনি ক্রিজে ফেরার চেষ্টা করেন এবং উইকেটের সোজাসোজি চলে আসেন তিনি। ক্রিজে পৌঁছানোর জন্য তিনি ঝাঁপান কিন্তু চলে আসেন সামির থ্রোয়ের মাঝে। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হয় লাইন পরিবর্তন করে তিনি ইচ্ছাকৃত ভাবে থ্রো লাইনের মাঝে আসেননি। কিন্তু লখনউ আবেদন জানালে সাহায্য নেওয়া হয় তৃতীয় আম্পায়ারের আর তিনি আউট দেন।
আরও পড়ুন: Mamata Banerjee: দিদি আছে, দিদিই থাকবে: মমতার সমর্থনে সরব অখিলেশ
ম্যাচে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি নাইট শিবির। ডাগ আউটে বসে এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান দলের কোচ এবং সাপোর্ট স্টাফরা। দলের হেড কোচকে দেখা যায় এই নিয়ে কথা বলতেও চতুর্থ আম্পায়ারের সঙ্গে। ব্যাট হেলমেট ছুঁড়ে নিজের অসন্তোষও প্রকাশ করেন অঙ্গকৃষ। আইপিএল-এর ইতিহাসে এই ধরণের আউট এই নিয়ে চারবার হল। ২০১৩ সালে প্রথমবার পুনের বিরুদ্ধে কলকাতার হয়ে খেলা চলাকালীন এমন আউট হয়েছিলেন ইউসুফ পাঠান। তবে ম্যাচ শেষ হলেও এই নিয়ে বিতর্ক থামেনি (Angkrish Raghuvanshi)।


