Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আরামবাগের মাটিতে আজ দলীয় (Abhishek Banerjee) সভা ছিল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাতেই যেতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। এই ঘটনার তীব্র নিন্দা করেন অভিষেক। স্পষ্ট ও তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন বিজেপিকে। তিনি বলেন যে ৪ঠা জুন ভোটের ফল বেরোনোর পর ঘড়ি ধরে ‘হিসাব’ বুঝে নেবে তৃণমূল।
সরব অভিষেক (Abhishek Banerjee)
মিতালিকে আক্রমণ যারা করেছে তাদের উপর অভিষেকের (Abhishek Banerjee) কড়া নজর রয়েছে বলে জানান তিনি। এর সঙ্গে তিনি বলেন যে যারা এককালে সিপিএম এর হার্মাদ ছিল তারাই বিজেপির জল্লাদদের দলে নাম লিখিয়েছে। এর সঙ্গে যোগ করেন, ২০১১ সালে যে সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছিল আরামবাগ সেই দিন যদি ফিরিয়ে আনতে না চান তবে তৃণমূলে ভোট দিন।

মঞ্চ থেকে কড়া বার্তা
এছাড়াও একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মঞ্চ থেকেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক। ৪ ঠা মের পর সবাইকে দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। অভিষেক বলেন, “একজন তফসিলি মহিলার গায়ে যারা হাত দিয়েছে, তাদের বলছি-আরামবাগে ফল যাই হোক না কেন, ৪ তারিখ দুপুর ১২টার পর কোন জল্লাদের কত ক্ষমতা তা আমি দেখে নেব।”

আরও পড়ুন: Raghav Chadha: রাঘবের বিয়েই হত না! মুখ খুললেন আপ নেতা
এছাড়াও অভিষেক বলেন যে তিনি ভোট চাইতে আসেননি, বরং এসেছেন মানুষকে সচেতন করতে। আরামবাগকে জেলা ঘোষণার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মিতা বাগের সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেন তিনি।


