Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর কলকাতায় বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। চিৎপুর থানা এলাকার অন্তর্গত ২৬/১, বি.টি. রোডের সামনে থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন গোয়েন্দারা (Arms Recover)।
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার (Arms Recover)
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম শামীম আলম (৪০)। সে বিহারের নওয়াদা জেলার বুধোয়ারা থানার অন্তর্গত বাকাসোতি গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে শামীমের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। যার তালিকায় রয়েছে:
৩টি সিঙ্গেল শটার আগ্নেয়াস্ত্র
১টি ৭ এমএম (7 mm) পিস্তল
১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ
৪টি খালি ম্যাগাজিন
১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ
বৈধ নথিপত্র দেখাতে পারেনি অভিযুক্ত (Arms Recover)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিপুল পরিমাণ মারণাস্ত্র রাখার কোনো সন্তোষজনক কারণ বা বৈধ নথিপত্র দেখাতে পারেনি অভিযুক্ত। পুলিশ বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালাচ্ছে।
আরও পড়ুন: ED Raid: দ্বিতীয় দফার নির্বাচনের আগে ইডি-র বড় অভিযান, বিপুল নগদ ও সোনা উদ্ধার, ১ পুলিশ কর্তাকে তলব
নির্দিষ্ট মামলা রুজু (Arms Recover)
এসটিএফ থানায় এই বিষয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত শামীম আলমকে আগামীকাল আদালতে পেশ করা হবে। এই অস্ত্রগুলি কোথায় এবং কাকে সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।



