Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট প্রচারে রাজ্যে ক্ষণস্থায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Football)। একাধিক জায়গায় প্রচার করেছেন চুটিয়ে। ঝাঁঝালো বক্তৃতায় আক্রমণ শানিয়েছেন বিরোধী শিবিরকে। ভোট প্রচারে একাধিকবার ভিন্ন মেজাজে দেখা গেছে তাঁকে। কখনও খেয়েছেন ঝালমুড়ি, কখনও বা নতমস্তকে প্রণাম করেছেন আম জনতাকে। এবার ভোটবঙ্গে তাঁকে আবার দেখা গেল খোশমেজাজে।
অরাজনৈতিক মেজাজে মোদি (Modi Football)
মঙ্গলবার সকালে সম্পূর্ণ অরাজনৈতিক মেজাজে ধরা দিলেন নরেন্দ্র মোদি (Modi Football)। সিকিমের এক ফুটবল দলের সঙ্গে পায়ে পায়ে পা মেলালেন তিনি। পরনে পোশাকি খেলোয়াড়দের ট্র্যাকসুট, পায়ে বল-মোদির এই রূপ দেখে আপ্লুত পাহাড়ি জনপদ। এই অবস্থায় প্রধানমন্ত্রীকে দেখে উৎসাহিত হয়ে পরে আশেপাশে থাকা জনগণ।

ফুটবল সেশন
বঙ্গে ভোট প্রচারের শেষেই একদম হালকা মেজাজে দেখা গেল নরেন্দ্র মোদিকে। চোখে মুখে চনমনে ভাব, পায়ে বলের ড্রিবলিং, এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি সমাজ মাধ্যমে। তিনি লিখেছেন, “সিকিমের গ্যাংটকে এক মনোরম সকালে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার মজাই আলাদা! এই ফুটবল সেশনটি সত্যিই অত্যন্ত উদ্দীপক ছিল”

আরও পড়ুন: Rail Service Disruption: নির্দিষ্ট রুটে কাজ, ট্রেন ছাড়বে দেরিতে, রুট বদল একাধিক ট্রেনের
ফুটবল খেলার বাইরেও ব্যস্ত কর্মসূচি ছিল তাঁর। সিকিমের একাধিক পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। সিকিমের সংস্কৃতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। মূলত, এই ফুটবল খেলার মাধ্যমে ‘ফিট ইন্ডিয়া’-র বার্তাই দিতে চাইলেন তিনি।


