Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোলারদের দাপটে দিল্লির বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেওয়ার দিনে নতুন রেকর্ড গড়লেন বিরাট (Virat Kohli)।
কোহলির অনন্য নজির (Virat Kohli)
১৯৫৩ সালের ২৯ মে, বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া একটি দিন। যে দিন ইতিহাস লিখেছিলেন দুই জন। তেনজিং নোরগে এই এডমন্ড হিলারি। এই জুটি এভারেস্টের চূড়া আরোহণ করে সফল হলেন তবে এই সফলতা একদিনে আসেনি। হিলারি-নোরগে জুটি এর আগেও বহুবার এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করলেও সেটা সফল হয়নি কিন্তু তাঁরা হাল ছাড়েননি। বারবার চেষ্টা করে অবশেষে ইতিহাস রচনা করেছিলেন। সহজে যে কোনও পর্বত আরোহণ করা যায় না এটা প্রমাণিত ঠিক তেমনই ক্রিকেটে সহজে ইতিহাস সৃষ্টি করে কিংবদন্তি হওয়াও সহজ নয়। আধুনিক ক্রিকেটে বিরাট সেটা দক্ষতার সঙ্গে করে দেখিয়েছেন (Virat Kohli)।
সোমবার ফিরোজ শা কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগে যে উন্মাদনা ছিল সেটা ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফিকে হতে থাকে। কারণ খেলার রাশ চলে যেতে থাকে বিরাটদের হাতে। শুরু থেকেই লড়াইয়ে এগিয়ে যায় আরসিবি। একদিকে বারবার ধাক্কা খাওয়া দিল্লি আর অন্যদিকে আত্মবিশ্বাসী আরসিবি। যাদের প্রতিটা বল ছিল নিয়ন্ত্রিত এবং আত্মবিশ্বাসে ভরা। এক তরফা ম্যাচে দিল্লির স্কোর বোর্ড তখন স্থির কিন্তু একের পর এক উইকেট খসে পড়ছেন। শেষে অভিষেক পোড়েল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি।

সোমবার বেঙ্গালুরুর দাপটের দিনটা আরও স্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির কাছে। তিনি আইপিএল-এ এমন নজির গড়লেন যা আর কারোর নেই আইপিএল-এর ইতিহাসে। দিল্লির বিরুদ্ধে মাত্র ২৩ রান করে মাইলফলক স্পর্শ করলেন কিং কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ৯০০০ রানের মাইলস্টোন পার করলেন বিরাট। ম্যাচে নামার আগে এই গণ্ডি পেরোনোর জন্য দরকার ছিল মাত্র ১১ রান। এই ম্যাচের পর আইপিএল-এ বিরাটের স্কোর ৯০১২ রান (Virat Kohli)।

টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। আরসিবি-র পেসারদের দাপটে পরপর উইকেট হারিয়ে খেই হারিয়ে দিল্লি ততক্ষণে ম্যাচের বাইরে। বেঙ্গালুরু একদিকে দলের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে নিজেদের হাতে নিয়ে নিয়েছে আর অন্যদিকে দিল্লি চেষ্টা করছে ড্যামেজ কন্ট্রোল করার। আরসিবি-র পেস জুটি ভবনেশ্বর কুমার নেন ৩ উইকেট এবং জশ হ্যাজলউড নেনে ৪ উইকেট। এখানেই খেলার রূপরেখা স্থির হয়ে যায়। বাকিটা ছিল সময়ের অপেক্ষা। ৭৫ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।
আরও পড়ুন: Rail Service Disruption: নির্দিষ্ট রুটে কাজ, ট্রেন ছাড়বে দেরিতে, রুট বদল একাধিক ট্রেনের
ব্যাট করতে নেমে এই রান তাড়া করা যে চাপের নয় সেটা তখন সবাই জানে। বেথেল ২০ রান করে ভিত তৈরি করে দিয়ে আসেন। বাকি কাজটা করে দেন দেবদত্ত পাড়িক্কল (৩৪) এবং বিরাট কোহলি (২৩)। ৬.৩ ওভারেই সহজে ম্যাচ জিতে নিজেদের খাতায় আরও ২ পয়েন্ট যোগ করে নেয় আরসিবি। একদিকে যেমন বেঙ্গালুরুর সমর্থকদের জন্য খুশির দিন তেমনই বিরাট ভক্তদের কাছেও স্মরণীয় হয়ে থাকল সোমবারের রাত (Virat Kohli)।


