Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে হারের ধাক্কা তার মধ্যে চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা ক্রিকেটার (Mitchell Santner)।
মুম্বই শিবিরে ফের ধাক্কা (Mitchell Santner)
আইপিএল-এ মুম্বই বরাবরের অন্যতম সফল দল। পাঁচ বার আইপিএল-এর খেতাব তাদের দখলে কিন্তু চলতি মরশুমে যেন সেই উজ্জ্বল মুম্বই অনেকটাই ম্লান। একের পর এক হারের ধাক্কায় সমালোচনার মুখে হার্দিক পান্ডিয়ারা। রোহিত শর্মার নেতৃত্বে যে গৌরব তাঁরা অর্জন করেছিল তা আজ যেন ঐতিহাসিক ধ্বংসস্তুপ। একদিকে হারের জ্বালা তার মধ্যে চোটের ধাক্কা। এবার চোটের কারণে দল থেকে ছিটকে গেল তারকা অলরাউন্ডার (Mitchell Santner)।

রোহিত শর্মা বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পাওয়ার পর এখনও ফিরতে পারেননি মাঠে। এবার আবারও বড় ধাক্কা খেল মুম্বই শিবির। আইপিএল-এর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ২৪ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান এই নিউ জিল্যান্ড তারকা। ১৭ তম ওভারে কার্তিক শর্মাকে আউট করতে ড্রাইভ দিয়ে ক্যাচ নেওয়ার সময় চোটের কবলে পড়েন তিনি। এরপরেই তাঁকে দেখা যায় কাঁধ চেপে ধরতে। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে নামানো হলে যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

আরও পড়ুন: Vote Notice: ভোট শেষেই শেষ নয়, ভোটকর্মীদের দায়িত্ব নিয়ে নির্দেশিকা জেলায় জেলায়
২০২৬ আইপিএল-এ এর মধ্যেই যথেষ্ট চাপের মধ্যে রয়েছে দল। সাত ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই হারতে হয়েছে পাঁচবারের আইপিএল খেতাবজয়ী দলকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে মুম্বই। এর মধ্যে স্যান্টনারের চোট আরও সমস্যায় ফেলল দলকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে।
এই প্রোটিয়া তারকা ২০১৬ সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের পর দলের নিয়মিত সদস্য। নিখুঁত লাইন-লেংথ এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য পরিচিত ক্রিকেট দুনিয়ায়। এখন দেখার এই নবম স্থান থেকে কতটা কামব্যাক করতে পারেন হার্দিক পান্ডিয়ারা (Mitchell Santner)।


