Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ১৭ বছর পর পর্দায় আসতে চলেছে সেই ছোটবেলার র্যাঞ্চো, ভাইরাস, রাজু রাস্তোগি, চতুর, ফারহান পিয়ার, চরিত্রের ফেরা তবে নতুন ভাবে (3 Idiots)। ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে ঘোষণা আমিরের। বলিউডের নজর কাড়া ছবি গুলোর মধ্যে ‘থ্রি ইডিয়টস’ একটি নজর কাড়া ছবি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি ‘থ্রি ইডিয়টস’ আজও মানুষ রিপিট দেখেন।

বড় পর্দায় ফিরছে! (3 Idiots)
আমির খান থেকে মাধবন, শরমন যোশি, করিনা কাপুরের মত আর্টিস্টদের অভিনয় আজও ভুলতে পারেননি দর্শক। প্রত্যেকেই যেন নিজের জায়গায় অসাধারণ। গান থেকে অভিনয়! সবটাই ছিল মার্ভেলাস। সেই ফিলকে আবারও পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন আমির। বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’। ‘থ্রি ইডিয়টস’ নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছিল। তারই মাঝে গুঞ্জনে পড়ল সিলমোহর।
কি জানালেন আমির (3 Idiots)
এক সাক্ষাৎকারে আমির খান ‘থ্রি ইডিয়টস’-ছবির সিক্যুয়েল তৈরির খবর নিশ্চিত করেছেন। তবে শুটিং শুরু দিনক্ষণ যে আসছে এবং সেই বিষয় পরিকল্পনা নিয়ে নিশ্চিত করেছেন। সূত্রের খবর, এবারেও নতুন চমক থাকছে। পাশাপশি, সিক্যুয়েলে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে এই তিন বন্ধু ব়্যাঞ্চো-রাজু, ফারহান। জানা গিয়েছে, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আসার জন্য আমির খানের সঙ্গে কথোপকথন সেড়েছিলেন রাজকুমার হিরানি।

আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
কবে থেকে শুটিং শুরু হবে
দাদাসাহেব ফালকের ডোঙ্গল ছবির বায়োপিকের কাজও বন্ধ রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। প্রযোজনা সংস্থা অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। সেই পুরোনো ফ্লেভার পর্দায় ফিরতে চলেছে সেই বিষয় প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত।



