Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাত পোহালেই বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিস্ট্রিবিউশন সেন্টার বা ডি.সি.আর.সি-তে এখন সাজ সাজ রব। তবে এবারের ছবিটা একটু আলাদা। ইভিএম আর ব্যালট বক্সের পাহাড়ের মাঝেই দেখা মিলছে এক চিলতে রঙের(DCRC Selfie Zone)।
কমিশনের নয়া উদ্যোগ’সেলফি জোন’ (DCRC Selfie Zone)
ভোট কর্মীদের ক্লান্তি দূর করতে নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ’সেলফি জোন'(DCRC Selfie Zone)। যেখানে ইভিএম হাতে বা আঙুলের কালি দেখিয়ে প্রতীকী মডেলের সামনে ছবি তুলছেন ভোট কর্মীরা। কড়া নিরাপত্তা আর গুরুদায়িত্বের মাঝে কিছুটা স্বস্তি। নির্বাচনের আগের দিন ডিস্ট্রিবিউশন সেন্টারে সাধারণত দেখা যায় উদ্বেগ আর ব্যস্ততার ছবি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই চেনা ছবিতে যোগ হয়েছে নতুন মাত্রা। ডিসিআরসি-তে পা রাখলেই চোখে পড়ছে সুসজ্জিত ‘সেলফি জোন’।

কী আছে এই সেলফি জোনে?
রঙিন ব্যাকড্রপে লেখা ‘গর্বের সাথে ভোট করাব’ কিংবা ‘উই আর রেডি’। সঙ্গে থাকছে মজার সব প্রপস। কোনো কাট-আউটে লেখা ‘ভোটের কালি গর্বের কালি’, আবার কোথাও নির্বাচন কমিশনের ম্যাসকট ভোটারদের সচেতন করছে। এরকম প্রতীকী ছবি বা মডেল রয়েছে ।

কর্মীদের প্রতিক্রিয়া (DCRC Selfie Zone)
কড়া রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইভিএম নেওয়ার ক্লান্তি মুহূর্তে উধাও। ভোট কর্মীরাও সুযোগ হাতছাড়া করছেন না। কেউ একা, কেউ বা সহকর্মীদের সঙ্গে নিয়ে ফ্রেমবন্দি করছেন এই বিশেষ মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে জানাচ্ছেন নিজেদের প্রস্তুতির কথা।
আরও পড়ুন: Kharagpur IIT Death: ফের খড়গপুর আইআইটিতে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত
কমিশনের উদ্যোগকে সাধুবাদ (DCRC Selfie Zone)
কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। নির্বাচনের মতো জটিল আর পরিশ্রমসাধ্য কাজে কর্মীদের মানসিক চাপ কমাতে এই ‘সেলফি জোন’ যে বাড়তি পাওনা, তা বলাই বাহুল্য। এখন লক্ষ্য একটাই নির্বিঘ্নে আর উৎসবের মেজাজে গণতন্ত্রের এই মহোৎসব সম্পন্ন করা।



