Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার দ্বিতীয় দফার ভোট, আর সেই ভোটে আলাদা নজর কাড়ছে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ “শুধুই মহিলাদের বুথ”(Pink Booth)।
মহিলা পরিচালিত বুথ (Pink Booth)
বুথগুলিতে ঢুকলেই দেখা যাবে এক অন্য ছবি প্রিসাইডিং অফিসার থেকে পোলিং স্টাফ, এমনকি অনেক ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বেও থাকছেন শুধুই মহিলা কর্মীরা। শুধু তাই নয় বুথ গুলোকে মডেল বুথ হিসেবেও করা হয়েছে। ১৬০ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে এই মডেল বুথ করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটের বার্তা দেওয়া হচ্ছে। এই বুথ গুলির মধ্যে দিয়ে।
পিংক বুথে নারী ক্ষমতায়ন (Pink Booth)
কমিশনের মতে, এই পিংক বুথ, শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং নারী ক্ষমতায়নের এক দৃশ্যমান উদাহরণ। ভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহিলাদের এই নেতৃত্বের ভূমিকাকে সামনে আনতেই এই উদ্যোগ।
আরও পড়ুন: DCRC Selfie Zone: গণতন্ত্রের উৎসব: DCRC-তে রঙিন সেলফি জোন
গণতন্ত্রের এক নতুন ছবি (Pink Booth)
একই সঙ্গে, এই বুথগুলিকে সাজানো হয়েছে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ভোটার-বান্ধব করে, যাতে বিশেষ করে মহিলা ভোটারদের অংশগ্রহণ আরও বাড়ে। সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটে এই ‘অল-উইমেন বুথ’ যেন গণতন্ত্রের এক নতুন ছবিই তুলে ধরছে।



