Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার দ্বিতীয় দফার নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সল্টলেক সিআরপিএফ ক্যাম্পে খোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম। ১৪২ টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই কন্ট্রোলরুম সাতটি জোনে ভাগ করা রয়েছে(CRPF Control Room)।
কন্ট্রোল রুমে প্যানিক অ্যালাট (CRPF Control Room)
কোন বুথে যদি ঝামেলা হয় সিক্রেট প্যানিক অ্যাটাক বোতাম দেওয়া রয়েছে বুথের মধ্যেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই বোতাম টিপলে কন্ট্রোল রুমে খবর পৌঁছে যাবে।
আরও পড়ুন: Ajay Pal Sharma: দাবাং পর্যবেক্ষকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ: হস্তক্ষেপ নয়, জানাল আদালত
কন্ট্রোল রুম থেকেই পরবর্তী পদক্ষেপ
সেখান থেকে পরবর্তী মুভমেন্ট, লোকেশন সমস্ত কিছু জানানো হবে। এই কন্ট্রোল রুমের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ থাকবে ডিএম, এসপি, কোম্পানি কমান্ডারদের। সবার নজরে থাকবে বিষয়টি সবাইকে জানানো হয়েছে কিনা।



