Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যুদ্ধের ভয় কাটিয়ে বুল রান দেখা গেল দেশের শেয়ার মার্কেটে (Sensex and Nifty50)।
দুই সূচকের বড় লাফ (Sensex and Nifty50)
সপ্তাহের তৃতীয় ট্রেডিং সেশনে শেয়ার মার্কেটে বড় উত্থান। সোমবারের গতি ধরে রাখতে পারেনি দালাল স্ট্রিট তবে বুধবার আবার বৃদ্ধি দেখা গেল শেয়ার মার্কেটে। শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হয়েছে দুই বেঞ্চমার্ক সূচকের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেনসেক্স এবং নিফটি৫০-র পয়েন্টও বেড়েছে। যার কারণে স্বস্তি দেখা গিয়েছে লগ্নিকারীদের মধ্যে (Sensex and Nifty50)।
সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সেনসেক্স ১.২৮ শতাংশ বা ৯৯০ পয়েন্ট বেড়েছে। যার কারণে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক রয়েছে ৭৭ হাজার ৬৫২ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ বেড়েছে ১.২১ শতাংশ বা ২৯১ পয়েন্ট। এর জেরে এই সূচক রয়েছে ২৪ হাজার ২৮৬ পয়েন্টে।
বুধবারের শেয়ার বাজারে পজিটিভ রয়েছে সমস্ত সেক্টরাল ইনডেক্স। নিফটি-তে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে অটো, ইন্ডিয়া কনজিউমার, ইন্ডিয়া ডিফেন্স, আইটি, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, এফএমসিজি, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের। এছাড়াও পজিটিভে রয়েছে স্মল এবং মিড ক্যাপ ইনডেক্সও।
আরও পড়ুন: Rajasthan Royals: রাজস্থানের সামনে থামল পাঞ্জাবের বিজয়রথ
এছাড়াও ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে মারুতি সুজুকি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতীয় এয়ারটেল, টেক মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো স্টকের। এর পাশাপাশি চাঙ্গা রয়েছে ইটারনাল, কোল ইন্ডিয়া এবং আইটিসি-র স্টক। যুদ্ধের ভয় কাটিয়ে শেয়ার মার্কেটের ঘুরে দাঁড়ানোয় স্বস্তি ফিরেছে লগ্নিকারীদের মধ্যে। এখন দেখার বুধবার শেষ পর্যন্ত পজিটিভ ভাইব ধরে রাহতে পারে কিনা স্টক মার্কেট (Sensex and Nifty50)।


