Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ট্রেডিং সেশনে কিছুটা আশা জাগিয়েছে স্টক মার্কেট। সেই আবহে বৃহস্পতিবার নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)।
নজরে এই কয়েকটি স্টক (Stocks)
চলতি সপ্তাহের প্রথম দুই ট্রেডিং সেশনে মুখ থুবড়ে পড়ার পর বুধবার কিছুটা স্থিতিশীল হয়েছে মার্কেট। সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে প্রায় মার্কেট পড়েছিল ২৮০০। এরপরেও সাপোর্ট জোন ভেঙে বুধবার আরও নীচে নাম কিনা সেই দিকে নজর ছিল বিশ্লেষকরা (Stocks)।
তবে এই দিন আর পতনের মুখ দেখেনি সেনসেক্স এবং নিফটি। তবে ব্যাঙ্ক নিফটি-তে সামান্য পতন দেখা গিয়েছে। এই আবহে দাঁড়িয়ে ১৪ মে অর্থাৎ বৃহস্পতিবার স্টক মার্কেটের জন্য কয়েকটি বিশেষ স্টকের পরামর্শ দিচ্ছেন এক্সপার্টরা। জেনে নিন সেই স্টকগুলি কী কী।

আরও পড়ুন: Mamata Banerjee Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আইনজীবীর বেশে মমতা, লড়বেন কার বিপক্ষে?
- TATASTEEL (Tata Steel Ltd): এই সংস্থার স্টক কিনতে যাবেন ২১৬ টাকায়। স্টপ লস: ২১১। টার্গেট: ২২১। বুধবার বিফটি মেটাল ইনডেক্স ৩ শতাংশের বেশি বেড়েছে। টাটা স্টিল লাভ দেখেছে এই দিন। এই সংস্থার স্টক দিনের হাই-এর কাছাকাছি শেষ করেছে আর সেই কারণে বৃহস্পতিবার এই স্টকে গতি দেখা যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞদের একাংশ।
- TEXRAIL (Texmaco Rail & Engineering): এই সংস্থার স্টকের দাম ১১৫ টাকা। স্টপ লস: ১১০। টার্গেট: ১২০। বুধবার এই স্টক বেড়েছে ১৪ শতাংশ। এই সংস্থার ষ্টোকে মোমেন্টাম ব্রেকআউট দেখা যাচ্ছে। এছাড়া চতুর্থ ত্রৈমাসিকে লাভ বাড়ার কারণে এই স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।
- SBIN (State Bank of India): এই সংস্থার স্টক কিনবেন: ১০১৭। স্টপ লস: ১০০২। টার্গেট: ১০৩০। বুধবার নিফটি৫০-তে এই সংস্থার ষ্টোকে লাভ দেখা গেছে। বায়িং-এর ঝোঁকও বেড়েছে এই সংস্থার স্টকে।
- HPCL (Hindustan Petroleum Corp): এই সংস্থার স্টক কিনবেন: ৩৮৯ টাকায়। স্টপ লস: ৩৭৬। টার্গেট: ৪০০। এই সংস্থার ১৩ মে বোর্ড মিটিং-এ চতুর্থ ত্রৈমাসিকের রেজাল্ট সামনে আসার পরেই ৭ শতাংশ বেড়ে ট্রেড করেছে। সারা বছরের লাভও বেশ চমকে দিয়েছে। সেই কারণে এই স্টক বায়িং সিগন্যাল পেয়েছে (Stocks)।


